Delhi Blast News: দিল্লির বিস্ফোরণে আত্মঘাতী হামলা? খতিয়ে দেখছে পুলিশ, নজরে গাড়ি – Bengali News | Delhi Blast News: Suicide attack in Delhi blast? Police investigating, car on alert
বিস্ফোরণে রক্তে ভিজে গিয়েছে রাজধানী দিল্লির মাটি। বিস্ফোরণস্থলে পৌঁছে গিয়েছে এনআইএ, এনএসজি ও ফরেনসিক দল। পালটে গিয়েছে রাজধানীর চেনা ছবিও। সম্পূর্ণ ঘিরে ফেলা হয়েছে গোটা ঘটনাস্থল।
ভিতরে তদন্ত করছে দিল্লি পুলিশ ও এনআইএ। নিরাপত্তায় সম্পূর্ণ মূড়ে ফেলা হয়েছে গোটা দিল্লি। বিস্ফোরণস্থল থেকে ১০০ বা ১৫০ মিটার দূরের স্থান থেকেও নমুনা সংগ্রহ করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। কারণ, একাধিক ধাতন পদার্থ ও মানব দেহের অংশও ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল।
সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ছবি মিলিয়ে জানা গিয়েছে ওই ব্যক্তির নাম ড. উমর। তবে কি এই ঘটনার পিছনে কি লুকিয়ে রয়েছে ডাক্তার গ্যাং?