Terror network: কেউ ডাক্তার, কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আসল উদ্দেশ্য জেনে শিউরে উঠল সবাই – Bengali News | Several scholars arrested from several area in connection with terror network
ধৃতরা কেউ ডাক্তার, কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারImage Credit: Social Media
নয়াদিল্লি: গলায় স্টেথোস্কোপ। রোগীদের সেবায় নিয়োজিত। কিন্তু, তার পিছনে যে ওই ডাক্তারের মাথায় কী চলছিল, তা বোধহয় ভাবতেও পারেননি কেউ। যখন পুলিশের হাতে ধরা পড়লেন, তখন সবাই চমকে উঠলেন। গত কয়েকদিনে দেশের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, যাদের শিক্ষাগত যোগ্যতা চমকে দেওয়া মতো। কেউ ডাক্তার আবার কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। সোমবার দিল্লিতে গাড়িতে বিস্ফোরণের পর এইসব ডাক্তার, ইঞ্জিনিয়ারদের জঙ্গি যোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সোমবার সন্ধেয় লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণের আগেই হরিয়ানার ফরিদাবাদে দুটি ভাড়াবাড়ি থেকে প্রায় ৩ হাজার কেজি বিস্ফোরক উদ্ধার হয়। আর সেই ভাড়াবাড়ি দুটি একজন ডাক্তারের। ওই ডাক্তারের নাম মুজাম্মিল শাকিল। জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। কিন্তু, ফরিদাবাদে আল ফলাহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ছিলেন। জঙ্গি সংগঠন জইশ-ই মহম্মদের সঙ্গে তাঁর যোগসূত্র পাওয়া গিয়েছে।
একজন চিকিৎসকের এভাবে জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসূত্র নিয়ে আলোচনার মধ্যেই আরও একাধিক চিকিৎসকের নাম সামনে আসে।