Delhi Blast: লালকেল্লার কাছে বিরাট বিস্ফোরণ, নাশকতার আশঙ্কা রাজধানীতে – Bengali News | Delhi blast huge blast at a car near metro station
দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ। লালকেল্লার কাছে জোড়া গাড়িতে বিস্ফোরণ। মেট্রো স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পরপর পাঁচটি গাড়িতে আগুন লেগে যায়। কোনও দুর্ঘটনার জেরে যে এই বিস্ফোরণ নয়, তা বোঝা যাচ্ছে। তবে মূল কারণ এখনও স্পষ্ট নয়।
সোমবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে পার্কিং লটে দুটি গাড়ি দাঁড়িয়েছিল। সেগুলিতেই বিস্ফোরণ ঘটে। স্টেশনের ১ নম্বর গেটে আগুন ধরে গিয়েছে। সম্প্রতি দেশের একাধিক জায়গা থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে। দেশ জুড়ে যে একটা নাশকতার ছক কষা হচ্ছিল, তা গত কয়েকদিনেই অনুমান করেছিলেন গোয়েন্দারা। আর এবার ভর সন্ধ্যায় খাস দিল্লিতেই বিস্ফোরণ।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।