Abhishek Banerjee: 'ওঁরা বাংলা ও দেশের গর্ব, ভালবাসাকে কুর্নিশ', নবদম্পতি রিয়া-রাখির সঙ্গে দেখা করতে যাবেন অভিষেক - Bengali News | TMC MP Abhishek Banerjee congratulate Ria and rakhi those couple getting married in sundarban - 24 Ghanta Bangla News
Home

Abhishek Banerjee: ‘ওঁরা বাংলা ও দেশের গর্ব, ভালবাসাকে কুর্নিশ’, নবদম্পতি রিয়া-রাখির সঙ্গে দেখা করতে যাবেন অভিষেক – Bengali News | TMC MP Abhishek Banerjee congratulate Ria and rakhi those couple getting married in sundarban

Spread the love

অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit: Facebook

কলকাতা: সুন্দরবনের মতো প্রত্যন্ত এলাকায় সমাজের সব বাধা অতিক্রম করে ওরা জিতিয়েছিলেন নিজের ভালবাসাকে। গোটা বাংলা সাক্ষী থেকেছিল তার। সেই রিয়া সর্দার ও রাখি নস্করের সঙ্গে দেখা করতে যাচ্ছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এর আগেই তাঁদের ভালবাসাকে কুর্নিশ জানিয়েছিলেন স্বয়ং তৃণমূল সাংসদ। এই কন্যারা বাংলা ও বাঙালির গর্ব বলে জানিয়েছিলেন অভিষেক। তাঁদের সঙ্গেই এবার শীঘ্র দেখা করতে যাচ্ছেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড।

তৃণমূলের তরফে রিয়া ও রাখিকে শুভেচ্ছা জানানোর জন্য আগেই একটি সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ফোন মারফত তৃণমূল নেতাদের অভিষেক কিছু বার্তা দিয়েছিলেন। সেই বার্তা ফোনেই শোনান তৃণমূল নেতা। যেখানে অভিষেককে বলতে শোনা যায়, “আমার অত্যন্ত ভাল লেগেছে সুন্দরবনের মাটিতে এমন ইতিহাস রচিত হয়েছে। রিয়া ও রাখি তাঁরা যে এমন পদক্ষেপ করতে পেরেছে তার জন্য তাঁদের শুভেচ্ছা জানাই। আমাদের সমাজে চেনা ছকের বাইরে গিয়ে ভালবাসার সত্যিকারের অর্থকে সামনে এনেছে রিয়া ও রাখি। তাঁরা প্রমাণ করেছে ভালবাসা কোনও সীমারেখায় আটকে থাকে না। ভালবাসা কোনও বাধা মানে না ধর্ম-বর্ণ-লিঙ্গে। দুজনই জানত পথ এতটা সহজ হবে না। সমাজ থেকে বাধা আসবে। তাও তাঁরা একসঙ্গে থাকার লড়াই থেকে পিছিয়ে আসেননি। তাঁদের কুর্নিশ। আর যে গ্রামবাসী তাঁদের এই সাহস জুগিয়েছেন তাঁদেরও শুভেচ্ছা জানাই।”

তিনি আরও বলেন, “আমি দুজন কন্যাকে আন্তরিক অভিনন্দন জানাই। তাঁদের ভালোবাসা আমাদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। ওরা বুঝিয়ে দিল ভালবাসা মানেই মানবতা। এটা দুটো মানুষের বিয়ে নয়, এটা বাংলার গর্ব ও দেশের গর্ব। আমি গর্বিত গ্রামের মানুষ এই ভালবাসাকে হৃদয় থেকে গ্রহণ করেছে। রিয়া ও রাখিকে আমি ভালবাসা জানাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *