Saayoni Ghosh: সায়নীকে মমতার মতো দেখতে? কী বললেন অভিনেত্রী – Bengali News | Saayoni Ghosh looks like Mamata Banerjee, actress reacts
রাজনৈতিক হিসেবে কম দিনেই অনেকটা পথে হেঁটে ফেলেছেন সায়নী ঘোষ। কলকাতা থেকে দিল্লি পৌঁছে গিয়েছেন। সংসদে বিভিন্ন ইস্যুতে বক্তব্যও রাখেন তিনি। যুবনেত্রী হিসেবে তাঁকে বিশেষ জায়গাও দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই অভিনেত্রীকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লাগছে! এ কথা অনেকেই বলে থাকেন। সেই বিষয়ে প্রশ্ন করতে সায়নী বলেই দিলেন, ‘দিদি’কে অনুসরণ করেন তিনি। সহজ-সরল জীবনে আরও বেশি বিশ্বাসী হয়ে উঠেছেন অভিনেত্রী-সাংসদ সায়নী।
সায়নী জানালেন, লড়াকু মনোভাব আছে বলে মনে হওয়াতেই তাঁকে দলে জায়গা দিয়েছিলেন ও টিকিট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লড়াই জারি রেখেছেন তিনি।