Nepal Bank Notes: নেপালের হয়ে 'নোট' ছাপাবে চিন, হিমালয়ের কোলে নতুন সমীকরণ - Bengali News | Chinese Firm Bags Contract to Print Nepal Rs 1000 Bank Notes - 24 Ghanta Bangla News
Home

Nepal Bank Notes: নেপালের হয়ে ‘নোট’ ছাপাবে চিন, হিমালয়ের কোলে নতুন সমীকরণ – Bengali News | Chinese Firm Bags Contract to Print Nepal Rs 1000 Bank Notes

Spread the love

বাঁদিকে শি জিনপিং, ডানদিকে সুশীল কারকিImage Credit: PTI

নয়াদিল্লি: হিমালয়ের কোলে চিনের ছায়া? প্রতিরক্ষা কিংবা সাম্রাজ্যবাদী হিসাবে নয়, ব্যবসায়িক সমন্বয়ের মাধ্যমে নেপালকে হাতছানি দিচ্ছে জিনপিংয়ের দেশ? শুক্রবার একটি বিবৃতি প্রকাশ করেছে নেপাল রাষ্ট্র ব্যাঙ্ক। বলে রাখা প্রয়োজন, এটি নেপাল সরকার অধীনস্থ বা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। তাঁরা সেই বিবৃতিতে জানিয়েছে, চিনের এক সংস্থাকে ভারতীয় মুদ্রায় ১৫০ কোটি টাকার বরাত দিয়েছে তাঁরা। কিন্তু এত টাকা খরচ কী করবে সংশ্লিষ্ট ব্যাঙ্কটি?

নেপাল রাষ্ট্র ব্যাঙ্কের আধিকারিকরা জানিয়েছেন, ১ হাজার এনপিআর (নেপালের মুদ্রা) নোট ছাপাতেই চিনা সংস্থাকে বরাত দেওয়া হয়েছে। এই ১৫০ কোটি টাকার পরিবর্তে নেপালের জন্য় ১ হাজার নেপালীয় মুদ্রার মোট ৪৩ কোটি নোট ছাপাবে চিনা ব্যাঙ্কনোট প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন। জানা গিয়েছে, নোট ছাপানোর পাশাপাশি নেপালের জন্য ১ হাজার এনপিআর নোটের নতুন ডিজাইন তৈরি করবে ওই সংস্থা। যার দরুন নেপাল রাষ্ট্র ব্যাঙ্ক পক্ষান্তরে অন্তর্বর্তী সরকারের খরচ পড়বে ১৬ মিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় ১৫০ কোটি টাকা।

তবে এটা প্রথম নয়। বরাবরই নোট ছাপানোর কাজে এই চিনা সংস্থার উপর নির্ভরশীল নেপাল রাষ্ট্র ব্যাঙ্ক। সর্বপ্রথম ২০১৬ সালে সংশ্লিষ্ট সংস্থাকে নোট ছাপানোর কাজের বরাত দিয়েছে নেপাল রাষ্ট্র ব্য়াঙ্ক। গত কয়েক বছরে ৫, ১০, ১০০ এনপিআর নোট ছাপানোর কাজ এই সংস্থাকেই দিয়েছিল তাঁরা। এবারের দায়িত্ব আরও বড়। নতুন নোট তৈরির সঙ্গে সেটিকে ছাপানো।

বরাবরই সস্তায় কাজ সেরে দেওয়ার কারণে এই চিনা সংস্থার হাতে নোট ছাপানোর বরাত তুলে দিয়েছে নেপাল রাষ্ট্র ব্যাঙ্ক। গতবছর অক্টোবর মাসে এই সংস্থাকে পর পর দু’টি বরাত দিয়েছিল নেপালের এই ব্যাঙ্কটি। প্রথম বরাতটি ছিল ৩৪ কোটি ১০ এনপিআর (নেপালের মুদ্রা) ছাপানোর। দ্বিতীয় বরাতটি ছিল ৩০ কোটি ১০০ এনপিআর নোট ছাপানোর। তবে এই টেন্ডার যে শুধুই চিনা সংস্থা পেয়েছে এমন নয়। লোকমত টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ৩০ কোটি ৫০ এনপিআর নোট ছাপানোর জন্য ভারতের একটি সংস্থাকে দায়িত্ব দিয়েছিল তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *