Basirhat: বাবা-মায়ের হৃদয় নাকি পাষাণ! রোজ ঝগড়া দেখে বড় হওয়া ছেলেটা সেদিন রাতের অন্ধকারে… – Bengali News | Boy left at bangladesh border by his father at Basirhat, police rescued
যারা অনাথ, মাথার উপর ছাদ নেই, তাদের কষ্ট পূরণ হয় না কখনও। কিন্তু যার বাবা-মা সব থেকেও কিছুই নেই! যাকে অন্ধকারে হারিয়ে যেতে দেয় তার নিজের বাবা! এমনই এক অমানবিক ঘটনার সাক্ষী রইল বসিরহাটের প্রসন্নকাঠি গ্রামের মানুষ।
বসিরহাটের মাটিয়ার ঘোষ দম্পতি। স্বামী-স্ত্রীর মধ্যে রোজ চলে ঝগড়া। চোখের সামনে সে সব দেখে ছেলে। এভাবেই চলছিল। একদিন হঠাৎ ছেলের হাত ধরে বাবা বেরিয়ে পড়েন বাড়ি থেকে। তারপর… অন্ধকারে হাত ছেড়ে চলে যান বাবা। অচেনা জায়গা, অজানা মানুষ। কান্নার আওয়াজ পেয়ে ছুটে যান গ্রামের মানুষ। পুলিশের হাতে তুলে দেওয়া হয়।