আজই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী, এবার বলিপাড়া থেকে থাকছেন কারা? - Bengali News | Kolkata international film festival going to start today - 24 Ghanta Bangla News
Home

আজই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী, এবার বলিপাড়া থেকে থাকছেন কারা? – Bengali News | Kolkata international film festival going to start today

Spread the love

শহর কলকাতার উৎসবে মুখর। পুজোর পর, শীতের হাওয়া নিয়ে আবারও শহর সেজে উঠেছে। আর সেই সূচনা ঘটাতে চলেছে  কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকে শুরু হতে চলেছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। প্রতি বছরের মতো এবারও থাকবে একাধিক চমক।

এই বছর উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা শত্রুঘ্ন সিনহা, গায়িকা আরতি মুখোপাধ্যায়, জনপ্রিয় পরিচালক সুজয় ঘোষ এবং কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা রমেশ সিপ্পি। বিশেষত, রমেশ সিপ্পিকে আমন্ত্রণ জানানো হয়েছে তাঁর কালজয়ী ছবি ‘শোলে’-র ৫০ বছর পূর্তি উপলক্ষে।

তবে গত বছরের মতো এবারও মঞ্চে থাকছেন না বলিউডের খানেরা— না শাহরুখ, না সলমন, কেউই থাকছেন না। অনুপস্থিত থাকছেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনও। গত বছর যেখানে জাভেদ আখতার ও শাবানা আজমি ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দু, এবার তাঁদেরও দেখা যাবে না ধনধান্য স্টেডিয়ামের মঞ্চে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিকেল চারটের সময় ধনধান্য স্টেডিয়াম থেকে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনী ছবি হিসেবে নির্বাচিত হয়েছে ‘সপ্তপদী’-কে। এ বছর দেখানো হবে মোট ৩৯টি দেশের ২১৫টি ছবি, যার মধ্যে রয়েছে ১৮টি ভারতীয় ভাষা ও ৩০টি বিদেশি ভাষার চলচ্চিত্র। থাকছে বিশেষ বিভাগ ‘গানে গানে সিনেমা’, নানা সেমিনার ও আলোচনা সভা— সিনেমাপ্রেমীদের জন্য এক বর্ণিল সপ্তাহ হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *