Calcutta High Court: বিজেপির জোড়া মিছিল আটকাতে মরিয়া রাজ্য, ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ - Bengali News | Calcutta high court State desperate to stop BJP's twin processions, draws attention of Division Bench - 24 Ghanta Bangla News
Home

Calcutta High Court: বিজেপির জোড়া মিছিল আটকাতে মরিয়া রাজ্য, ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ – Bengali News | Calcutta high court State desperate to stop BJP’s twin processions, draws attention of Division Bench

Spread the love

বিজেপির মিছিল আটকাতে ডিভিশন বেঞ্চে রাজ্য়Image Credit: TV9 Bangla

কলকাতা:  মঙ্গলবার বিজেপির জোড়া মিছিল। আর সেই মিছিল আটকাতে মরিয়া রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হয়েছে।  মঙ্গলবার বেলা ৩টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলার শুনানি রয়েছে। রাজ্যের আবেদন,  বিজেপির দুটো মিছিলই বন্ধের নির্দেশ দিক আদালত। রাজ্যের বক্তব্য, রাস উৎসব ও বুধবার গুরু নানকের জন্মদিন। তাই ওই অঞ্চল গুলিতে মিছিল হলে প্রশাসনিক সমস্যা দেখা দিতে পারে।

প্রদীপ করের মৃত্যু আর NRC আতঙ্ক! এতে ইতিমধ্যেই কার্যকারণ সম্পর্ক স্থাপন করেছে শাসকদল। তৃণমূলের SIR ঘোষণার পরই NRC আতঙ্কে আত্মঘাতী হয়েছেন প্রদীপ কর। পুলিশের দাবি, দেহের পাশ থেকে উদ্ধার হওয়ায় নোটেও সেরকমই লেখা। যদিও সেই নোটের হাতের লেখা নিয়ে হাজারও সংশয় রয়েছে, নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক টিম। পরিবারের তরফ থেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ারও অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু এসবের উর্ধ্বে প্রথম থেকেই বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছিল, এটা ফলস কেস।  রাজ্য বিধানসভার বিরোধী দলনেতাও স্পষ্ট জানিয়ে দিয়েছে, যেখানে ২০০২ সালের ভোটার লিস্টে নাম রয়েছে প্রদীপ করের, তবে তিনি কেন আত্মঘাতী হবেন। এদিকে দিলীপ ঘোষ এই ঘটনায় খুনের তত্ত্বও খাড়া করেছেন। এই ইস্যুতে মঙ্গলবার সোদপুর থেকে আগরপাড়া পর্যন্ত মিছিল করার কথা বিজেপির।

সিঙ্গল বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে, বিকাল ৩ টে থেকে সন্ধে ৫ টা পর্যন্ত মিছিল করতে পারবে বিজেপি। মিছিল শেষে, সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারবেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ১০০০ লোক নিয়ে মিছিল করা যাবে। আয়োজকদের নিশ্চিত করতে হবে যাতে সাধারণ মানুষের সমস্যা না হয়। পুলিশকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *