Kalyan Banerjee on SIR: 'সুপ্রিম কোর্ট ও হাইকোর্টকে বলব এদের বিরুদ্ধে ব্যবস্থা নিক', মুখ খুললেন কল্যাণ - Bengali News | Kalyan Banerjee on SIR: TMC MP Kalyan Banerjee attack BJP regarding SIR - 24 Ghanta Bangla News
Home

Kalyan Banerjee on SIR: ‘সুপ্রিম কোর্ট ও হাইকোর্টকে বলব এদের বিরুদ্ধে ব্যবস্থা নিক’, মুখ খুললেন কল্যাণ – Bengali News | Kalyan Banerjee on SIR: TMC MP Kalyan Banerjee attack BJP regarding SIR

Spread the love

কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাংসদImage Credit: Tv9 Bangla

ডানকুনি: হুগলির ডানকুনিতে মৃত্যু হাসিনা বেগমের। তৃণমূল বলছে SIR আতঙ্কে মৃত্যু হয়েছে বৃদ্ধার। এরপরই বাড়ে জল্পনা। আজ অর্থাৎ সোমবার তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পেয়েই মৃতের বাড়িতে পৌঁছন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। একই সঙ্গে এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছেন কল্যাণ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ কল্যাণ বলেন, “এসআইআর নিয়ে বিভীষিকা তৈরি করেছে বিজেপি। ভিক্ষা করে দুশো টাকা জোগাড় করে নথি জেরস্ক করে সবাই জিজ্ঞাসা করেছে আমার কী হবে? সেই চিন্তায় মৃত্যু হয় হাসিনা বেগমের।” এরপর তিনি এক হাত নেন মুখ্য নির্বাচনী আধিকারিককে। তিনি বলেন, “এসআইআর নিয়ে যে টেনশনটা তৈরি করেছে মুখ্য নির্বাচনী আধিকারিক এবং বিজেপির নেতারা, তাঁদের জন্য বাংলায় সাত আট জন মারা গেল। বড় বড় কথা বলছেন কমিশনার, এমন একটা ঐতিহাসিক কাজ করেছেন তাতে বাংলায় আট জন মারা গেল…গণতন্ত্র শেষ করে দিলেন কমিশনার।”

এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একহাত নেন তিনি। আইনজীবী তথা সাংসদ কল্যাণ সরাসরি বলেন, “অমিত শাহ খুশি হয়েছেন ডেড বডি দেখে। গুজরাটেও এ কাজ করেছেন, বাংলায় এ কাজ করলেন। অমিত শাহ আর বিজেপির লোকেদের শুধু মৃত দেহ চাই, মৃত দেহের উপর হেঁটে নির্বাচন করবে।”

এরপর কোর্টেরও দৃষ্টি আকর্ষণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এদের জন্য বাংলার অনেক মানুষ মারা গিয়েছে। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। নিবার্চন কমিশন এবং বিজেপির নেতাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিক। এদের রক্ত চাই এদের ডেড বডি চাই, শুধু ডেড বডি আর ডেড বডি। না হলে হবে না এদের। কত ডেড বডি ফেলবে তবু সরকারে কোনও দিন আসবে না বিরোধী দল নেতাও কোন দিন হবে না।” তাঁর দাবি,  বাংলায় ২০০১ সাল থেকে ২০২১ পযন্ত সরকার এক থাকলেও বিরোধী দলনেতা পরিবর্তন হয়ে গিয়েছে।
শুভেন্দু ও হারবে। হারবে জানে। তবু বাঙালির মৃত্যু চাইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *