ED Raid in Nadia: দেখে মনে হবে অতি সাধারণ মাটির ঘর, নদিয়ায় কাঠ মিস্ত্রির বাড়িতে হাজির ইডি, কী খুঁজছেন? - Bengali News | ED Raid in Nadia's Chakdah in a Carpenter House in Connection of Fake Passport Case - 24 Ghanta Bangla News
Home

ED Raid in Nadia: দেখে মনে হবে অতি সাধারণ মাটির ঘর, নদিয়ায় কাঠ মিস্ত্রির বাড়িতে হাজির ইডি, কী খুঁজছেন? – Bengali News | ED Raid in Nadia’s Chakdah in a Carpenter House in Connection of Fake Passport Case

চলছে ইডির তল্লাশি।Image Credit: TV9 বাংলা

নদিয়া: অ্যাকশন মোডে ইডি। জাল পাসপোর্ট কাণ্ডে কোমর বেঁধে নেমেছে ইডি। চলছে তল্লাশি। এবার হানা নদিয়ার চাকদহে। তাও এবার এক কাঠ মিস্ত্রির বাড়িতে। টিনের ছাউনি দেওয়া মাটির বাড়ির ভিতরে কী রয়েছে? ঘণ্টার পর ঘণ্টা ধরে তল্লাশি-জেরা চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

এ দিন সকালেই নদিয়ার চাকদার পরারি গ্রামে পৌঁছে যায় ইডি টিম। সোজা গিয়ে হাজির হন বিপ্লব সরকার নামে এক কাঠ মিস্ত্রির বাড়িতে। মাটির বাড়িতে ঢুকেই শুরু হয় তল্লাশি। ইডি টিমের হাতে এসেছে পাসপোর্টও। কোথা থেকে, কীভাবে তৈরি করা হয়েছে এই পাসপোর্ট, তা খতিয়ে দেখছে ইডি। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের সদস্যদের। পাসপোর্ট ব্যবহার করে তারা কোথায় কোথায় গিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিককে। সেই সময় ইডি আজাদের সূত্র ধরেই উত্তর ২৪ পরগনা ও নদিয়ার গেদে সীমান্ত এলাকার বিস্তীর্ণ অংশে তল্লাশি চালিয়েছিল। আজকের তল্লাশিও সেই সূত্র ধরেই। সম্প্রতি নদিয়া থেকে ইন্দুভূষণ হালদার নামে এক অভিযুক্ত গ্রেফতার হয় পাসপোর্ট জালিয়াতির মামলায়। আজাদ মল্লিকের ভারতীয় পাসপোর্ট রিনিউ করে দিয়েছিল ইন্দুভূষণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *