রিটায়ার হওয়ার পর মাসে মাসে PF থেকে পাবেন থোক টাকা, কত টাকা পেনশন হবে, দেখে নিন - Bengali News | EPFO: How Much Pension will you get after Retirement from EPF Account, Calculate it - 24 Ghanta Bangla News
Home

রিটায়ার হওয়ার পর মাসে মাসে PF থেকে পাবেন থোক টাকা, কত টাকা পেনশন হবে, দেখে নিন – Bengali News | EPFO: How Much Pension will you get after Retirement from EPF Account, Calculate it

Spread the love

নয়া দিল্লি: অবসরের পর ভবিষ্যতের সঞ্চয় বলতে অনেকেরই ভরসা প্রভিডেন্ট ফান্ড (Employees Provident Fund)। চাকরিজীবনে প্রতি মাসে মাসে যে টাকা জমা পড়ে, তা-ই অবসরের পর পাওয়া যায়। তবে অনেকেই জানেন না যে পিএফ(PF)-র টাকা দুটো ভাগে জমা হয়। একটা অংশের টাকা আপনি অবসরের আগেও তুলতে পারেন। আরেকটা অংশের টাকা একমাত্র অবসরের পরই পাওয়া যায়। মাসে মাসে পেনশন (Pension) হিসাবে পাওয়া যায় এই টাকা।

যদি কেউ ১০ বছর চাকরি করেন, তাহলেই পিএফের পেনশনের জন্য যোগ্য হন। তার আগে যদি কেউ চাকরি ছেড়ে দেন এবং আর কখনও চাকরি না করেন, তাহলে পিএফের পেনশন পান না। অন্যদিকে চাকরির ১০ বছর হয়ে গেলেই যে আপনি পেনশনের টাকা তুলতে পারবেন, তা নয়। অবসরের বয়স হলে অর্থাৎ ৫৮ বছর হওয়ার পরই এই পেনশনের টাকা পাওয়া যায়।

কত টাকা পেনশন পাবেন, হিসাব করবেন কী করে?

ইপিএফও-র নিয়ম অনুযায়ী, আপনার মাসিক পেনশন হিসাব করা হবে পেনশন বেতনের সঙ্গে পেনশন সার্ভিস গুণ করে, তা ৭০ দিয়ে ভাগ করে।

পেনশন সার্ভিস হল আপনি কত বছর পিএফের পেনশন অ্যাকাউন্টে টাকা জমা করেছেন অর্থাৎ কত বছর চাকরি করছেন। যেমন ১০ বছর, ১৫ বছর বা ২০ বছর।

পেনশন স্যালারি হল আপনার চাকরির শেষ ৬০ মাসের বেতনের গড়। সর্বাধিক প্রতি মাসে ১৫ হাজার টাকা পর্যন্ত বেতন ধার্য করা হয়েছে।

ধরা যাক আপনি ১০ বছর চাকরি করেছেন, আপনার গড় বেতন হচ্ছে ১৫ হাজার টাকা। তাহলে আপনার মাসিক পেনশন হবে (১৫,০০০ × ১০)/ ৭০ = ৪১৪৩ টাকা।

যদি কেউ ২৫ বছর চাকরি করেন, তাহলে (১৫০০০× ২৫) = ৫৩৫৭ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *