West Bengal HS Result 2025: শুক্রবার ফলপ্রকাশ হবে HS-এর, ওয়েবসাইটে কখন দেখা যাবে? – Bengali News | WBCHSE Uchha Madhyamik 3rd Semester Exam Results to be out on October 31
কলকাতা: আগামিকাল অর্থাৎ শুক্রবার ফল প্রকাশ হবে উচ্চ-মাধ্যমিকের। এই প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হয়েছে। শুক্রবারই তার প্রথম পর্বের ফলপ্রকাশ হবে। বেলা দু’টো থেকে ওয়েবসাইটে দেখা যাবে ফল। ফল দেখা যাবে টিভি ৯ বাংলার ওয়েবসাইটে। ৩৯ দিনের মাথায় বেরাচ্ছে প্রথম পর্বের এই ফল।
গত ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল উচ্চ-মাধ্যমিক। ২২ সেপ্টেম্বর পর্যন্ত ছিল পরীক্ষা। পুরো দেশের মধ্যে এ রাজ্যেই প্রথম ক্লাস টুয়েলভে এই সেমিস্টার সিস্টেম চালু হয়েছিল বলে জানিয়েছিলেন পর্ষদ সভাপকি। জানা গিয়েছে, এই বছর ৬ লক্ষ ৬০ হাজার ৩৪৩ পরীক্ষার্থীর এনরোলমেন্ট ছিল। তার মধ্যে ৯৮.৪২ শতাংশ পরীক্ষায় বসেছেন। পর্ষদের দাবি, পরীক্ষা দেয়নি ১.৫৮ শতাংশ মানুষ। ২০১৪ সাল থেকে এই প্রথম এত কম। আর সেমিস্টারের জন্যই এটা সম্ভব হয়েছিল বলে জানিয়েছিল পর্ষদ।
পর্ষদ সূত্রে খবর, এইবার পরীক্ষা হয়েছে OMR শিটে। ৬ লক্ষ ৬০ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। শুক্রবার দুপুর ১২ টায় আনুষ্ঠানিকভাবে ফল করবেন উচ্চ-মাধ্যমিক সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। https://result.wb.gov.in এই ওয়েবসাইটে ঢুকলেই নিজেদের ফল জানা যাবে। পরে অর্থাৎ দুপুর দু’টোর রেজাল্ট ডাউনলোড ও প্রিন্ট করানো যাবে। রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগইন করতে হবে। তারপর সংশ্লিষ্ট স্কুলের প্রধানশিক্ষক পরবর্তীতে স্ট্যাম্পসহ স্বাক্ষর করে পরীক্ষার্থীদের হাতে তুলে দেবেন।