চাল নয়, বরং এভাবে বানিয়ে ফেলুন পায়েস, রইল সহজ রেসিপি - Bengali News | Try this easy payesh recipe at your home - 24 Ghanta Bangla News
Home

চাল নয়, বরং এভাবে বানিয়ে ফেলুন পায়েস, রইল সহজ রেসিপি – Bengali News | Try this easy payesh recipe at your home

Spread the love

পায়েস মানেই আমরা জানি চালের পায়েস কিংবা সুজির পায়েস। কিন্তু এমন এক পায়েস রয়েছে যা তৈরি করতেও সহজ। খেতেও ভাল লাগে। মা-ঠাকুমারা চট করে বানিয়ে ফেলতেন পাউরুটির পায়েস। জেনে নিন রেসিপি।

যা যা লাগবে—

পাউরুটি ১০টি স্লাইস, দুধ ২ লিটার, ঘি ৮ টেবিল চামচ, মালাই কাপ, চিনি ১ কাপ, পেস্তাবাদাম কুচি ৪ টেবিল চামচ, গোলাপজল ২ টেবিল চামচ, লেমন কালার সামান্য, জাফরান ২ চা চামচ, কিশমিশ ২ টেবিল চামচ।

এভাবে তৈরি করুন—

৩-৪ কাপ জলে চিনির সিরা করে ছেঁকে ১ টেবিল চামচ গোলাপজল ও লেমন কালার মেশান। দুধ জ্বাল দিয়ে ঘন করে ১ টেবিল চামচ গোলাপজল ও জাফরান মিশিয়ে রাখুন। পাউরুটির সাইড বাদ দিয়ে সমান দু-টুকরো করে কেটে ঘিয়ে পাউরুটি মুচমুচে করে ভেজে ঘন চিনির সিরায় ডুবিয়ে সঙ্গে সঙ্গে তুলে ডিশে সাজিয়ে রাখুন। পাউরুটির ওপর ঘন ঠান্ডা দুধ ও মালাই দিন। কিশমিশ ও পেস্তাবাদাম কুচি ভেজে পাউরুটির ওপর ছিটিয়ে দিন। এর ওপর ক্ষীরের গুঁড়ো ছিটিয়ে পরিবেশন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *