Russian Missile: অর্ডার পেলে ৭ সেকেন্ডের মধ্যে আঘাত, গোটা দুনিয়াকে চমকে দিয়েছে 'স্কাইফল' - Bengali News | This missile of Russia has the new technology, know the details - 24 Ghanta Bangla News
Home

Russian Missile: অর্ডার পেলে ৭ সেকেন্ডের মধ্যে আঘাত, গোটা দুনিয়াকে চমকে দিয়েছে ‘স্কাইফল’ – Bengali News | This missile of Russia has the new technology, know the details

Spread the love

রাশিয়া: আকাশে ১৫ ঘণ্টা ভেসে থাকছে। ১৪ হাজার কিলোমিটার পেরিয়ে গন্তব্যে পৌঁছে যাচ্ছে। গন্তব্যের পৌঁছনোর পরও নির্দেশ না পাওয়া পর্যন্ত আকাশেই ঘুরপাক খাচ্ছে। ফাইনাল অর্ডার পেলে ৭ সেকেন্ডের মধ্যে টার্গেটে আঘাত করছে। এতদিন ধরে এমন একটা কিছু নিয়ে শুধু চিন্তাভাবনা চলছিল। রবিবার দেখা গেল, সেটাই বাস্তব হয়ে রাশিয়ার হাতে চলে এসেছে।

রাশিয়া চাইলে যে কোনও সময় তা ব্যবহারও করতে পারে। ইতিমধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সাক্ষী করে বুরেভেস্টনিকের মহড়া সেরেছে রাশিয়া। এমনকী তাবড় মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞরাও বলছেন, বুরেভেস্টনিক সব অর্থেই ফাদার অব অল মিসাইল। বুরেভেস্টনিকের ডাকনাম ‘স্কাইফল’।

নতুন রুশ মিসাইলের চারটি বিষয় গোটা দুনিয়াকে চমকে দিয়েছে। প্রথমত, ১৪ হাজার কিলোমিটার পেরিয়ে এর আঘাত করার ক্ষমতা রয়েছে। দ্বিতীয়ত, টার্গেটের খুব কাছে গিয়েও থেমে থাকতে পারে এটি। এই প্রযুক্তি দুনিয়া আর আগে দেখেনি। তৃতীয়ত, এই মিসাইলের বিস্ফোরক বহনের ক্ষমতা। এসবই প্রতিরক্ষা মহলকে একেবারে চমকে দিয়েছে। ট্রাম্প-পুতিন দ্বিতীয় পর্যায়ের বৈঠক ভেস্তে যেতেই পরমাণু অস্ত্রের মহড়া শুরু করেছিল রাশিয়া। শনিবার সেই মহড়া শেষ হয়। আর রবিবার চলতি শতাব্দীর সেরা চমকটা দিল পুতিনের দেশ।

রাশিয়ার হাতে ‘ডেডলি মিসাইল’ কিছু কম নেই। নিউক্লিয়ার মিসাইলই আছে ১০ থেকে ১২ ধরণের। তবে বুরেভেস্টনিক এদের সবার থেকে আলাদা। রাশিয়া যখন ফাদার অব অল মিসাইলের মহড়া দিচ্ছে, তখন মার্কিন প্রেসিডেন্ট বিদেশ সফরের জন্য বিমানে উঠছেন। রুশ মিসাইলের পরীক্ষা সফল। এয়ারফোর্স ওয়ানে বসেই সেই খবর পান মার্কিন প্রেসিডেন্ট। তাঁর পরেই সাংবাদিকদের কাছে ট্রাম্পের মন্তব্য, মিসাইল পরীক্ষা করার সময় নয় এটা।

পুতিনের উচিত ইউক্রেন যুদ্ধটা এখনই শেষ করা। এক সপ্তাহে যে যুদ্ধ শেষ হতে পারত, সেটা ৪ বছর ধরে চলছে। বিষয়টা আর টানা উচিত নয়। পুতিন মিসাইল পরীক্ষার বদলে বরং যুদ্ধটায় ইতি টানুন। ট্রাম্প বলেই চলেছেন, কিন্তু শুনছে কে? ভ্লাদিমির পুতিন আমেরিকাকে, ট্রাম্পকে স্রেফ তুড়ি মেরে ওড়াচ্ছেন। গত দু-দিন ধরে কিভ লক্ষ্য করে একের পর এক রুশ হামলা চলেছে। অবস্থা খারাপ বুঝে এখন রাজধানী ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে।

মিসাইল পরীক্ষার পর নাম না করেই আমেরিকাকে কটাক্ষ করেন রুশ সেনাকর্তা, ভ্যালেরি গেরাসিমভ। মিসাইল মহড়ার সময় আগাগোড়া তিনি পুতিনের পাশেই ছিলেন। গেরাসিমভের দাবি, বুরেভেস্টনিক ফাইনাল ম্যাচের প্লেয়ার। লিগ, কোয়ার্টার ফাইনাল এমনকী সেমিফাইনালের জন্যও সবধরণের প্লেয়ার রাশিয়ার হাতে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *