Physically Harassed: পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডে দোষীসাব্যস্ত জেল খাটা আসামির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ - Bengali News | Woman allegedly physically harassed at 5 star hotel in Kolkata, Park street case convict named in FIR - 24 Ghanta Bangla News
Home

Physically Harassed: পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডে দোষীসাব্যস্ত জেল খাটা আসামির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ – Bengali News | Woman allegedly physically harassed at 5 star hotel in Kolkata, Park street case convict named in FIR

Spread the love

কলকাতা: পার্ক স্ট্রিটে ধর্ষণকাণ্ডকে ঘিরে বছর ১৩ আগে রাজ্যজুড়ে শোরগোল পড়েছিল। সেই মামলায় অন্যতম এক দোষীসাব্যস্তের বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ। বিধাননগরে পাঁচতারা হোটেলে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডে সাজাপ্রাপ্ত ওই যুবকের বিরুদ্ধে। মহিলার অভিযোগ, ঘটনার পর থেকে তাঁকে খুনেরও হুমকি দেওয়া হচ্ছে। অভিযুক্তদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

২০১২ সালে পার্ক স্ট্রিটে ধর্ষণের অভিযোগ ঘিরে রাজ্যজুড়ে শোরগোল পড়েছিল। রাজনৈতিক চাপানউতোর বেড়েছিল। ওই মামলায় ১০ বছর জেল খেটেছিলেন এই অভিযুক্ত যুবক। তারপর জেল থেকে ছাড়া পান। তাঁর বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ জানিয়েছেন মহিলা।

অভিযোগপত্রে মহিলা জানিয়েছেন, রবিবার (২৬ অক্টোবর) রাতে ওই হোটেলে স্বামী ও বন্ধুদের সঙ্গে পার্টি করছিলেন। আচমকা কয়েকজন তাঁদের সঙ্গে বচসা শুরু করেন। সেই সময় ওই অভিযুক্ত ও তাঁর সঙ্গীরা তাঁকে শীরিরিকভাবে হেনস্থা করেন। যৌন হেনস্থারও চেষ্টা করেন। মহিলা জানিয়েছেন, “আমার ভাই আমাকে রক্ষা করতে এলে তার দিকে গ্লাস ও বোতল ছুড়ে মারে অভিযুক্তরা।” সেইসময় তাঁরা ওই হোটেল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগকারিণী জানিয়েছেন। তখন অভিযুক্ত আরও দলবল ডেকে আনেন। মহিলা জানান, দলবল নিয়ে ওই অভিযুক্ত তাঁদের আক্রমণ করেন। অভিযোগপত্রে মহিলা জানিয়েছেন, “হামলাকারীরা সব দরজা বন্ধ করে দেয়। আমাকে ঠেলতে শুরু করে ও খারাপভাবে স্পর্শ করে। আমার গোপনাঙ্গেও স্পর্শ করে।” পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডে দোষীসাব্যস্ত এই যুবকের ভাইপোও হোটেলে মহিলাকে শ্লীলতাহানির ঘটনায় জড়িত রয়েছেন বলে অভিযোগ।

নিজেকে বাঁচাতে হোটেলের পানশালায় লুকিয়ে ছিলেন মহিলা। সাহায্যের জন্য ১০০ নম্বরে ডায়াল করেছিলেন। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। হামলার ছবি CCTV-তে পাওয়া যাবে বলে মহিলা জানান। ঘটনার পর তাঁকে ফোনেও খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে মহিলার অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অভিযুক্তরা এখনও অধরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *