Bank News: বদলাচ্ছে ‘ঠিকানা’, এই ব্যাঙ্কের গ্রাহকদের আমানতের কী হবে? – Bengali News | Bank News: Web Address Of Jio Payments Bank Limited Has Changed, What Will Happen To The Deposits Of This Bank’s Customers?
এই ব্যাঙ্কে বদল, কী হবে আপনার টাকার?Image Credit: PTI
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কড়া নির্দেশ। আর সেই নির্দেশ মেনে এবার একটা বড়সড় পরিবর্তন নিয়ে এল জিও পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড বা JPBL। জিও ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডে বা JFSL-এর অধীনস্থ এই সংস্থা তাদের পুরনো ওয়েবসাইট ডোমেন রাতারাতি বদলে ফেলল।
২৭ অক্টোবর এই পরিবর্তনের সূত্রপাত হয়েছে। আরবিআইয়ের নির্দেশিকা মেনেই এই পদক্ষেপ করেছে জিও পেমেন্টস ব্যাঙ্ক। ব্যাঙ্কের পুরনো ঠিকানা ছিল www.jiobank.in। তবে বর্তমানে গ্রাহকদের সমস্ত অফিশিয়াল যোগাযোগ এবং পরিষেবা নিতে হবে www.jiopayments.bank.in এই নতুন ডোমেইনে।
জিও পেমেন্টস ব্যাঙ্ক কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানিয়েছে, এই পরিবর্তনটি বাধ্যতামূলক ছিল। এর মূল লক্ষ্য ডিজিটাল নিরাপত্তা আরও মজবুত করা। এবং দেশের রিজার্ভ ব্যাঙ্কের সমস্ত নিয়মকানুন কঠোরভাবে মেনে চলা।
গ্রাহক হিসাবে আপনি কী করবেন? আপনার অনলাইন ব্যাঙ্কিং পরিষেবাগুলিতে অ্যাক্সেস পেতে আজ থেকেই নতুন এই ওয়েব অ্যাড্রেস ব্যবহার শুরু করুন। পুরনো ডোমেইন ব্যবহার করলে ভবিষ্যতে আপনি হয়তো পরিষেবা থেকে বঞ্চিত হবেন। বিশেষজ্ঞরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ মেনে চলায় ব্যাঙ্কের উপর গ্রাহকদের ভরসা আরও বাড়বে। এই পরিবর্তনের ফলে জিও পেমেন্টস ব্যাঙ্কের নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর হল।