নগ্ন ভিডিয়োতে চিরঞ্জিবী! ভিডিয়ো ভাইরাল হতেই কড়া পদক্ষেপ দক্ষিণী তারকার - Bengali News | Chiranjeevi files complaint over ai generated deepfake videos - 24 Ghanta Bangla News
Home

নগ্ন ভিডিয়োতে চিরঞ্জিবী! ভিডিয়ো ভাইরাল হতেই কড়া পদক্ষেপ দক্ষিণী তারকার – Bengali News | Chiranjeevi files complaint over ai generated deepfake videos

Spread the love

সোশাল মিডিয়ায় আচমকা ভাইরাল দক্ষিণী সুপারস্টার চিরঞ্জিবীর নগ্ন ভিডিয়ো। রশ্মিকা মান্দানা, করিনা কাপুর, আলিয়া ভাটের পর এবার ডিপ ফেক ভিডিয়োর শিকার হলেন অভিনেতা। খবরটি পাওয়া মাত্রই হায়দরাবাদ সাইবার ক্রাইম পুলিশে অভিযোগ দায়ের করেছেন অভিনেতা।

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নানা সময়ই নানা অনৈতিক কর্মকাণ্ড ঘটে চলেছে গোটা দুনিয়ায়। বিশেষ করে জনপ্রিয় মানুষদের ছবি, ভিডিয়ো, কণ্ঠস্বরকে কাজে লাগিয়ে ঘটছে নানা অনৈতিক কাজ। বিশেষ করে ডিপ ফেক ভিডিয়োর ফাঁপরে পড়ে বিপাকে পড়েছেন বিনোদুনিয়ার সঙ্গে জড়িত মানুষরা। এর আগে দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানার ভিডিয়ো ভাইরাল হওয়ার পর নড়ে চড়ে বসেছিল কেন্দ্রীয় সরকারও। এর বিরুদ্ধে মুখ খুলেছিলেন সিনে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নানা মানুষ। আর এবার সেই বিপাকেই পড়লেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়ক চিরঞ্জিবী।

কয়েকদিন থেকেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দক্ষিণী নায়ক চিরঞ্জিবী একটি পর্ন ভিডিয়ো। সাইবার ক্রাইম দফতরে অভিযোগ করে চিরঞ্জিবী জানিয়েছেন, তাঁর ছবি ও ভিডিয়ো ব্যবহার করে এই অনৈতিক কাজ করা হয়েছে। এই ডিপ ফেকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার আর্টিকেল ২১ অনুযায়ী, প্রাইভেসি, রেপুটেশন, সম্মান রক্ষার অভিযোগ করা হয়েছে। জানা গিয়েছে, অভিনেতার এই অভিযোগের উপর ভিত্তি করেই গোটা বিষয়টা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *