Purba Medinipur: ঝাউবনে হাত-পা বাঁধা যুবতীর দেহ উদ্ধার, বিজেপি বলল... - Bengali News | Young woman dead body's recovered in Purba Medinipur, BJP slams TMC - 24 Ghanta Bangla News
Home

Purba Medinipur: ঝাউবনে হাত-পা বাঁধা যুবতীর দেহ উদ্ধার, বিজেপি বলল… – Bengali News | Young woman dead body’s recovered in Purba Medinipur, BJP slams TMC

Spread the love

ঝাউবন থেকে উদ্ধার যুবতীর দেহImage Credit: TV9 Bangla

কাঁথি: ঝাউবন থেকে তরুণীর হাত-পা বাঁধা দেহ উদ্ধার হল। মৃত তরুণীর পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের কাঁথির জুনপুট থানার গোপালপুরে। যুবতীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। যুবতীর মৃত্যুর কারণ ময়নাতদন্তের পরই জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। জুনপুট থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি।

এদিন গোপালপুর সমুদ্র উপকূলে ঝাউবনে ওই যুবতীর দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। হাত-পা বাঁধা পড়েছিলেন যুবতী। গলায় ওড়না জড়ানো ছিল। জুনপুট থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে আসে পুলিশ। যুবতীর বয়স আঠারোর আশপাশে হবে বলে পুলিশের অনুমান। যুবতীকে এখানে নিয়ে এসে মারা হয়েছে নাকি অন্য কোথাও খুন করে এখানে ফেলে রাখা হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যুবতীকে তাঁরা চেনেন না বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। ফলে যুবতীর বাড়ি ওই এলাকায় নয় বলে পুলিশের অনুমান। এদিকে, গোপালপুরের মতো পর্যটন এলাকায় যুবতীর হাত-পা বাঁধা দেহ উদ্ধারের পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। যুবতীর পরিচয় জানার চেষ্টা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

ঘটনায় রাজনৈতিক রংও লেগেছে। শাসকদল ও পুলিশকে আক্রমণ করেছে গেরুয়া শিবির। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সহ সভাপতি অসীম মিশ্র বলেন, “ওই এলাকায় সমাজ বিরোধীদের দৌরাত্ম্য বেড়েছে। পুলিশ ওখানে শুধু টাকা তোলার কাজ করে। সমাজবিরোধীরা যে চোরাচালান করে, তা দেখেও উদাসীন পুলিশ-প্রশাসন। সমাজবিরোধীদের দৌরাত্ম্য কতটা বেড়েছে, মহিলার হাত-পা বাঁধা দেহ উদ্ধারই তার প্রমাণ। ওই এলাকায় চোরাচালান বেড়েছে। কোস্টাল থানার আধিকারিকরা কী করছেন? কী দায়িত্ব পালন করছেন?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *