Hooghly: প্যারোলে ছাড়া পেয়ে গা ঢাকা দিয়েছিলেন, ধরা পড়ার পর জেলে ঝুলন্ত দেহ উদ্ধার - Bengali News | Prisoner found hanging inside Correctional Home in Hooghly - 24 Ghanta Bangla News
Home

Hooghly: প্যারোলে ছাড়া পেয়ে গা ঢাকা দিয়েছিলেন, ধরা পড়ার পর জেলে ঝুলন্ত দেহ উদ্ধার – Bengali News | Prisoner found hanging inside Correctional Home in Hooghly

Spread the love

শেখ মানিকলাল নামে ওই বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার হয়Image Credit: TV9 Bangla

হুগলি: প্রতিবেশীকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। জেল থেকে প্যারোলে ছাড়া পেয়ে গা ঢাকা দিয়েছিলেন। পরে সিআইডির হাতে গ্রেফতার হন। শেখ মানিকলাল নামে ওই বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার হল হুগলি জেল থেকে। জেল কর্তৃপক্ষের বক্তব্য, গতকাল গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন বছর পঁয়তাল্লিশের মানিকলাল। জেলের মধ্যে বন্দি কীভাবে আত্মঘাতী হলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

শেখ মানিকলালের বাড়ি হুগলির চণ্ডীতলার কাপাসারিয়া দক্ষিণপাড়ায়। প্রতিবেশী শেখ কবীরকে(৪৫) খুনের অভিযোগে গ্রেফতার হন ২০১৬ সালের ১৫ অগস্ট। ২০১৯ সালের ১৯ জুলাই তাঁকে যাবজ্জীবন সাজা দেয় শ্রীরামপুর আদালত। পাঁচ বছর পর ২০২৪ সালের ২১ জুন হুগলি জেল থেকে ২০ দিনের জন্য প্যারোলে বেরিয়েছিলেন। ১২ জুলাই তাঁর সংশোধনাগারে ফেরার কথা ছিল। কিন্তু, তিনি ফেরেননি।

পরদিন হুগলি জেল সুপারের কাছ থেকে ইমেলের মাধ্যমে অভিযোগ পায় চণ্ডীতলা থানা। পুলিশ শেখ মানিকলালের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করে। ২০২৫ সালের ১৪ জানুয়ারি কলকাতা হাইকোর্ট সিআইডিকে এই বিষয়ে যথাযথ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। হাইকোর্টের নির্দেশ তদন্তে নামে সিআইডি। নিখোঁজ মানিকলালকে তারা গ্রেফতার করে। তারপর থেকে হুগলি জেলেই বন্দি ছিলেন মানিকলাল।

শুক্রবার তাঁকে জেলের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। কারারক্ষীরা তাঁকে উদ্ধার করেন। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়। খবর পেয়ে শেখ মানিকলালের পরিবার জেলে আসে। পরিবারের সদস্যরা জানান, জেল থেকে মানিকলালের আত্মহত্যার খবর দেওয়া হয়েছে তাঁদের। তাই তাঁরা এসেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *