হাজার চেষ্টাতেও ঘুম আসে না? এই নিয়ম মানলেই হবে বাজিমাত, জেনে নিন ম্যাজিক টিপস - Bengali News | Try this tips for good sleep - 24 Ghanta Bangla News
Home

হাজার চেষ্টাতেও ঘুম আসে না? এই নিয়ম মানলেই হবে বাজিমাত, জেনে নিন ম্যাজিক টিপস – Bengali News | Try this tips for good sleep

সারাদিন অফিস করে ক্লান্ত। ভাবছেন, একবার শোয়ার সুযোগ পেলে, গভীর নিদ্রায় যাবেন। কিন্তু বাড়ি ফিরে বিছানায় শরীর ফেলতেই, ঘুম গায়েব। এপাশ-ওপাশ করেই রাত থেকে ভোর। নানা চেষ্টাতেও আসছে না ঘুম। কী উপায়? বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ কিছু নিয়ম মেনে চললে, খুব জলদিই আসবে ঘুম। তবে সেই নিয়ম মানতে হবে নিয়মিত। না হলে কিন্তু আরও বিপাকে পড়বেন।

প্রথমেই ঘুম নিয়ে অতিরিক্ত চিন্তা একেবারেই নয়। অযথা এটা নিয়ে প্যানিক করাও ঠিক হবে না। আগে মানসিক দিক থেকে নিজেকে হালকা রাখুন। তাহলেই সমস্যা দূর হবে।

ঘুম হচ্ছে না বলে, টুকটাক ঘুমের ওষুধ খেয়ে নেবেন না। এতে শরীর খারাপ হতে পারে।

বেডরুমে বা বিছানায় মাথার সামনে কখনই মানি ব্যাগ রাখবেন না। এতে সারাক্ষণ মাথায় অর্থের চিন্তা আসতে পারে। ফলে ঘুমে বেঘাত ঘটবে। তাই অন্তত ঘুমের সময় টাকার চিন্তাকে দূরেই রাখুন।

বিছানার তলায় কখনই চটি বা জুতো রাখবেন না। ঘরে পরার চটি বা জুতোও রাখবেন না। বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, এতে বাস্তু নষ্ট হতে পারে। যার ফলে ঘুমে বেঘাত ঘটবে।

বিছানায় বালিশের পাশে ভুলেও মোবাইল বা অন্যান্য ইলেকট্রনিক জিনিস রাখবেন না। বার বার তা ঘাঁটতে ইচ্ছে করবে এবং এরফলে ঘুম নষ্ট হবে।

চেষ্টা করুন সাদা চাদরের উপর শুয়েই রাতে ঘুমোতে। এতে শরীর ও মন দুইই ভালো থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *