'চাপের কাছে মাথা নত করে না', ট্রাম্পকে আত্মসম্মানপূর্ণ দেশ কী, বুঝিয়ে দিলেন পুতিন - Bengali News | Russian President Vladimir Putin Says Self Respecting Country Won't Bow down to Pressure, Gives Tough Message to Donald Trump - 24 Ghanta Bangla News
Home

‘চাপের কাছে মাথা নত করে না’, ট্রাম্পকে আত্মসম্মানপূর্ণ দেশ কী, বুঝিয়ে দিলেন পুতিন – Bengali News | Russian President Vladimir Putin Says Self Respecting Country Won’t Bow down to Pressure, Gives Tough Message to Donald Trump

Spread the love

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।Image Credit: PTI

মস্কো: শুল্কের ‘জুজু’ দেখিয়ে নিজের কাজ আদায় করার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সবার উপরে তাঁর এই পন্থা কাজে আসবে না, তা হাড়ে হাড়ে বুঝিয়ে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তিনি সাফ জানিয়ে দিলেন, ওয়াশিংটন বা অন্য কোনও দেশের চাপের কাছে মস্কো কখনও মাথা নত করবে না। রাশিয়ায় কোনও আঘাত করলে, তার জবাবও ভয়ঙ্কর হবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারত, চিনের উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে আমেরিকা। শুল্ক চাপাচ্ছে ক্রমাগত। গত বুধবার আমেরিকা রাশিয়ার দুটি তেল ফার্ম, রসনেফ্ট ও লুকওয়েলের উপরে নিষেধাজ্ঞা চাপায়।

আমেরিকার স্যাংশন বা নিষেধাজ্ঞাকে ‘শত্রুতাপূর্ণ আচরণ’ বলেই উল্লেখ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  এতে রাশিয়া-আমেরিকার সম্পর্ক মজবুত হবে না বলেই উল্লেখ করেন তিনি। আমেরিকার চাপানো নিষেধাজ্ঞায় দেশের অর্থনীতিতে কোনও বিশেষ প্রভাব পড়বে না এবং রাশিয়ার শক্তি ক্ষেত্রের বাণিজ্যও আগের মতোই থাকবে বলে স্পষ্ট জানান পুতিন।

পুতিন বলেন, “এটা অবশ্যই রাশিয়ার উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা। কিন্তু কোনও আত্মসম্মানপূর্ণ দেশ এবং আত্ম-সম্মানযুক্ত ব্যক্তি কখনওই চাপে পড়ে কোনও সিদ্ধান্ত নেয়নি।”

আমেরিকা যেভাবে রাশিয়া থেকে অন্য দেশের তেল কেনা বন্ধ করাতে উঠে-পড়ে লেগেছে, তাতে বৈশ্বিক শক্তির ভারসাম্য নষ্ট হবে এবং জ্বালানির দাম বাড়বে বলেই সতর্ক করেন পুতিন। বলেন যে আমেরিকার মতো দেশের জন্য় এটা আরও অস্বস্তিজনক হবে।

অন্যদিকে, আমেরিকার দেওয়া টমাহক মিসাইল ব্যবহার করতে পারে ইউক্রেন, এই রিপোর্টের জবাব দিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, “এটা যুদ্ধ আরও বাড়ানোর প্রচেষ্টা। যদি এমন কোনও অস্ত্র রাশিয়ায় হামলা চালানোর জন্য ব্যবহার করা হয়, তাহলে এর জবাব গুরুতর হবে। ওদের এটা নিয়ে ভাবতে দিন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *