Indian Armed Force: রূপ বদলাবে তিন বাহিনীর, সেনার জন্য ৭৯ হাজার কোটি টাকার প্রকল্পে অনুমোদন কেন্দ্রের - Bengali News | India Approves ₹79,000 Crore Defence Deal to Strengthen Army, Navy, and Air Force - 24 Ghanta Bangla News
Home

Indian Armed Force: রূপ বদলাবে তিন বাহিনীর, সেনার জন্য ৭৯ হাজার কোটি টাকার প্রকল্পে অনুমোদন কেন্দ্রের – Bengali News | India Approves ₹79,000 Crore Defence Deal to Strengthen Army, Navy, and Air Force

Spread the love

নয়াদিল্লি: দেশের তিন সেনাকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। ৭৯ হাজার কোটি টাকার একগুচ্ছ প্রকল্পে অনুমোদন দিয়েছে রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন প্রতিরক্ষা পরিষদ বা ডিফেন্স অ্যাকিউজিশন কাউন্সিল। যার জেরে তিন বাহিনীতে ঘটবে বিরাট বদল। আসবে উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা সামগ্রী। নতুন রূপ পাবে দেশের তিন সশস্ত্র বাহিনী।

কী কী পেতে চলেছে তিন বাহিনী?

ভারতীয় সেনাবাহিনী বা স্থল সেনার ঝুলিতে ঢুকতে চলেছে মোট তিনটি প্রতিরক্ষা সামগ্রী। যথাক্রমে NAG Missile System (NAMIS Mk-II Tracked), GBMES (Ground-Based Mobile ELINT System) ও High Mobility Vehicles (HMVs)। এর মধ্য়ে NAG Missile System শত্রুপক্ষের ট্যাঙ্ক, বাঙ্কার ধ্বংস করতে ব্যবহৃত হয়। GBMES কাজ করে র‌্যাডার সিগন্যাল ধরতে। শত্রুপক্ষের ইলেকট্রনিক সিগন্যাল ও রাডার ইমিটার শনাক্ত ও ট্র্যাক করতে সক্ষম এটি। সবশেষে High Mobility Vehicles, যা মূলত সেনা লজিস্টিক সাপোর্ট প্রদান করে থাকে। ভারী সরঞ্জাম পরিবহনে কাজে আসে।

নৌবাহিনীর জন্য মোট চারটি প্রতিরক্ষা সামগ্রী কিনতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক। যথাক্রমে, Landing Platform Dock বা এলপিডি, যা যা নৌসেনা ও বিমানবাহিনীর যৌথ অপারেশনে ব্যবহৃত হবে। 30mm Naval Surface Gun, যা ছোট নৌযুদ্ধে ও অ্যান্টি-পাইরেসি অপারেশনে কার্যকর। Advanced Light Weight Torpedo, ডিআরডিও-র তৈরি এই অভিনব প্রযুক্তি কনভেনশল হোক কিংবা পারমাণবিক শক্তি সম্পন্ন সাবমেরিন। সবাইকেই টার্গেট করতে সক্ষম। এছাড়াও, কোনও বস্তুকে টার্গেটে আনতে তৈরি হচ্ছে EO-IR Search & Track System + Smart Ammunition।

বাকি দুই সেনায় ঢেলে খরচ করলেও, আপাতত বায়ুসেনার ক্ষেত্রে একটি প্রতিরক্ষা সামগ্রীতেই বিনিয়োগ করেছে কেন্দ্র। দফতর প্রকাশিত বিবৃতি অনুযায়ী, বায়ুসেনার জন্য Collaborative Long Range Target Saturation/Destruction System তৈরিতে অনুমোদন দিয়ে পরিষদ। যা স্বয়ংক্রিয় ভাবেই শত্রুকে টার্গেট করে খতম করে দিতে সক্ষম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *