Weather Update: উইকেন্ডে আবার বৃষ্টি! কোন জেলায় কবে বৃষ্টি, কী বলছে হাওয়া অফিস - Bengali News | Rain forecast for West Bengal again on coming saturday, sunday in many districts in bengal - 24 Ghanta Bangla News
Home

Weather Update: উইকেন্ডে আবার বৃষ্টি! কোন জেলায় কবে বৃষ্টি, কী বলছে হাওয়া অফিস – Bengali News | Rain forecast for West Bengal again on coming saturday, sunday in many districts in bengal

Spread the love

কলকাতা: বর্ষায় গিয়েও বৃষ্টি থেকে রেহাই মিলছে না। ভোরে বা রাতের দিকে শীত-শীত ভাব অনুভূত হচ্ছে ঠিকই, তবে বাদ যাবে না বৃষ্টিও। সপ্তাহান্তেই উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দক্ষিণেও মিলবে ছিটেফোঁটা বৃষ্টি। মঙ্গলবার বাড়তে পারে বৃষ্টির পরিমান। তবে বৃহস্পতিবার অর্থাৎ ভাইফোঁটার দিন থাকবে ঝলমলে আকাশ। আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালে সামান্য কুয়াশা আর ধোঁয়াশা হতে পারে দু-এক জায়গায়। সব জেলাতেই ঝলমলে থাকবে আকাশ।

আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তার প্রভাবে ইতিমধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। মৎস্যজীবী ও পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। আর তাতেই নজর রাখছেন আবহাওয়া বিজ্ঞানীরা।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ গতি পরিবর্তন করে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী ১২ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে সেটি। তবে এর গতি কমে যাবে বলে কোনও প্রভাব পড়বে না বাংলায়।

পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে উইকেন্ডে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। শুক্রবার থেকে পার্বত্য এলাকায় মূলত মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। শনিবার, রবিবার এবং সোমবার এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং-এর পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে।

শুক্রবার ২৪ অক্টোবর থেকে বদলাবে হাওয়া। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা জেলায়। শনিবার হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। রবিবার এবং সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গে থাকবে মেঘলা আকাশ। সেই সঙ্গে রয়েছে বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *