laketown: যখন-তখন ঢুকে পড়ছে ঘরে, বিড়ালের অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানায় ছুটলেন প্রাক্তন IPS-এর স্ত্রী - Bengali News | Former ips wife went to police station logging complain against cat - 24 Ghanta Bangla News
Home

laketown: যখন-তখন ঢুকে পড়ছে ঘরে, বিড়ালের অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানায় ছুটলেন প্রাক্তন IPS-এর স্ত্রী – Bengali News | Former ips wife went to police station logging complain against cat

Spread the love

বিড়ালের জ্বালায় অতিষ্ঠImage Credit: Tv9 Bangla

কলকাতা: বিড়ালের অতিষ্ঠ প্রাক্তন আইপিএস-এর স্ত্রী। যখন তখন ঘরের ভিতর ঢুকে পড়ছে বিড়াল। প্রতিবেশীদের বারবার অভিযোগ করলেও তাঁরা কোনও কর্ণপাত করছেন না। শেষমেশ বিড়ালের জ্বালায় গিয়েছিলেন থানায়। তবে সেখানেও পুলিশি অসহযোগিতার অভিযোগ।

ঘটনাটি ঘটেছে লেকটাউন শ্রীভূমি এলাকায়। সেখানে প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্তের স্ত্রী ইন্দ্রাণী দত্ত অভিযোগ করলেন পুলিশের অসহযোগিতার। প্রতিবেশীদের বিরুদ্ধে বারবার থানায় গেলেও, FIR করার পরেও পুলিশ নড়েচড়ে বসছে না বলে অভিযোগ তাঁর।

ইন্দ্রাণী দত্তের বাড়িতে যখন-তখন বিড়ালের আনাগোনায় অতিষ্ঠ হয়ে ওঠেন প্রাক্তন আইপিএস অফিসারের স্ত্রী। প্রতিবেশীদের বিরুদ্ধে তাঁর অভিযোগ, বেড়াল না তাড়িয়ে অকথ্য ভাষায় কুকথা বলা হয় ইন্দ্রানী দত্তকে। তাঁর আরও অভিযোগ, অগষ্ট মাসের শুরুতে লেকটাউন থানায় জেনারেল ডাইরি করার পরে ২০শে অগস্ট মামলা করার পরে পুলিশ এলেও কোনও লাভ হয়নি।

পরে ২০শে অক্টোবর ফের থানায় গেলে চরম অসহযোগিতা করা হয় বলে অভিযোগ। যদিও, ওই বহুতলের এক প্রতিবেশীর দাবি, এই বেড়াল পোষ্য নয়। বাইরে আসা বেড়াল থাকলেও বর্তমানে অনেকটাই কমে গেছে। পাশাপাশি প্রতিবেশী ইন্দ্রানী দত্তের বিরুদ্ধেও বেশ কিছু অভিযোগ তোলেন প্রতিবেশী।

পুলিশ কর্তা পঙ্কজ দত্তের স্ত্রী ইন্দ্রাণী দত্ত বলেন,”আমার স্বামীর চলে যাওয়ার পর প্রতিবেশী চাইছেন না আমি ফ্ল্যাটে থাকি। যতরকম অসহযোগিতা করা যায় করছে। সব লড়াই লড়ছি। থানায় জানিয়েছিলাম আমি। কিন্তু সেখানেও কাজ হয়নি। দ্বিতীয়বার যখন গিয়েছি থানায় তখন থানার ব্যবহার করেছি। ” প্রতিবেশী নবারুণ সাহা বলেন, “ওঁর মাথা খারাপ আছে। আমাদের নামে কেস করেছে। একটা বিড়াল এলে কী করব? আমাদের পোষ্যও নয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *