Indigo Flight: ফুয়েল লিক! কলকাতা বিমানবন্দর থেকে ওড়ার পরই বড় বিপদের মুখে বিমান – Bengali News | Indigo flight flew from Kolkata Airport emergency landing at Varanasi
কলকাতা: মাঝ আকাশে বিমানের ফুয়েল ট্যাঙ্কে লিকেজ। বারাণসী বিমানবন্দরে জরুরি অবতরণ করা হল ইন্ডিগোর বিমান। কলকাতা বিমানবন্দর থেকে ওড়ার পর মাঝ আকাশে বিপদের মুখে পড়ে ওই বিমান। বিমানে ছিলেন ১৬৬ জন যাত্রী।
কলকাতা থেকে শ্রীনগরের দিকে যাচ্ছিল ইন্ডিগোর ৬ই ৬৯৬১ বিমানটি। দুপুর ২টো ৫২ মিনিটে কলকাতা থেকে শ্রীনগরের উদ্দেশে যাত্রা করার পথে যখন বারাণসীর আকাশে পৌঁছয় বিমানটি। ঠিক সেই সময় বিমানের যান্ত্রিক ত্রুটি ককপিটে পরিলক্ষিত হয়। তৎপরতার সঙ্গে বিমানের পাইলট বারাণসী বিমানবন্দরের এটিসির সঙ্গে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে অবতরণের অনুমতি চায়। সেই মতো অনুমতি দিলে ১৭২ জন যাত্রী নিয়ে বারাণসী বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।
সবিস্তারে আসছে..