Explained: SIR থেকে কখন বাদ পড়বে আপনার নাম? আপনার প্রশ্ন, আমাদের উত্তর! - Bengali News | When and Why Your Name May Be Removed from the Voter List Under West Bengal's SIR Review - 24 Ghanta Bangla News
Home

Explained: SIR থেকে কখন বাদ পড়বে আপনার নাম? আপনার প্রশ্ন, আমাদের উত্তর! – Bengali News | When and Why Your Name May Be Removed from the Voter List Under West Bengal’s SIR Review

Spread the love

কলকাতা: SIR, বাংলার বুকে এটাই এখন সবচেয়ে চর্চিত বিষয়। ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সমীক্ষা কী, কেন হয়, তা বাংলা ও বাঙালি জানে বললেই চলে। কিন্তু এই এসআইআর হলে, সাধারণের কী কী বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন, সেটা কী জানেন। ১২টি নথি লাগবে, কিন্তু কখন কোনটা দেখাতে হবে? কিংবা BLO এলে ওই সময় বাড়িতে কেউ না থাকলে, আপনার নথি কি অন্য কেউ দেখাতে পারবে? সাধারণের হয়ে টিভি৯ বাংলার তরফে এই প্রতিটি প্রশ্নই করা হয়েছিল বিশেষজ্ঞদের, তাঁদের উত্তরই নিয়ে আসা হল এক ছাতার তলায়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

প্রশ্ন: আমার বাড়িতে বিএলও এলে কী করতে হবে?

উত্তর: এই প্রশ্ন খুব স্বাভাবিক। বলা যেতে পারে, রাজ্যে এসআইআর হলে জনসাধারণের তরফে নেওয়া প্রথম পদক্ষেপ হবে এটাই। অর্থাৎ প্রয়োজনীয় নথি দেখানোই হবে কাজ বা ফিল আপ করতে হবে এনুমেরেশন ফর্ম। যেখানে তাঁদের চাওয়া ১১টি নথির মধ্যে একটি অথবা দু’টি বিএলও-দের কাছে জমা দিতে হবে।

প্রশ্ন: কী কী নথি দেখতে চাইবে?

উত্তর: বিহারকে যদি মডেল হিসাবে ধরা হয়, সেক্ষেত্রে বাংলাতেও প্রায় একই পরিস্থিতি দেখা যেতে পারে বললেই চলে। বিহারের মতো বাংলাতেও কমিশন চাইতে পারে ১১টি নথি। আর সুপ্রিম কোর্টের জুড়ে দেওয়া একটি বিশেষ নথি তা হল আধার কার্ড। বলে রাখা প্রয়োজন, এই আধার কার্ড প্রামাণ্য পত্র নয়, পরিচয় পত্র। আর শুধুমাত্র বিহারের ক্ষেত্রে এটিকে ১২ তম নথি কমিশনকে যুক্ত করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কমিশন তা করেছে। এবার আগামী দিনে বাংলাতেও করবে কিনা সেটা এখন দেখার বিষয়। আর বাকি পরে থাকে ১১টি নথির মধ্য়ে সব ক’টি যে দিতে হবে এমনটা নয়। বিহারকে মডেল ধরে চললে দিতে হতে পারে একটি কিংবা দু’টি নথি।

প্রশ্ন: বার্থ সার্টিফিকেট না থাকলে কী করব?

উত্তর: জন্ম শংসাপত্র এই এসআইআর পর্বের সবচেয়ে চর্চিত বিষয়। যে প্রসঙ্গ শোনা গিয়েছিল মুখ্য়মন্ত্রীর মুখেও। কারওর যদি জন্ম শংসাপত্র না থাকে সেক্ষেত্রে বিশেষ অসুবিধা কিছু নেই। বাকি ১১টির মধ্যে যে কোনও একটি বা দু’টি দেখালেই হল।

প্রশ্ন: আমার কাছে শুধু আধার কার্ড থাকলে এসআইআরে পাশ করব?

উত্তর: একদমই নয়। কারণ, প্রথম থেকেই আধার কার্ডকে প্রামাণ্য পত্র হিসাবে মান্যতা দিতে রাজি হয়নি কমিশন। সে সুপ্রিম কোর্ট হোক বা তাঁদের প্রকাশিত কোনও গাইডলাইন। প্রতিটি জায়গায় একটাই কথা বলেছে নির্বাচন কমিশন। আধার কার্ড নাগরিকত্ব প্রমাণ করে না। বরং পরিচয়পত্র হিসাবে এটাকে গ্রহণ করা যেতে পারে। তাই শুধু আধার কার্ড দেখালে আপনার নামের উপর পড়বে লাল কালির দাগ।

প্রশ্ন: গত দুই বছর ভোটার লিস্টে আমার নাম আসেনি, আমি কী করব?

উত্তর: আপনার যদি ভোটার কার্ড থাকে, তা হলে কোনও সমস্যা নেই। কিন্তু না থাকলে, সেটা বেজায় গন্ডগোল। এবার যদি ধরি, ভোটার কার্ড রয়েছে, তবু তারপরেও কোনও কারণে নাম ওঠেনি। সেক্ষেত্রে কমিশন আপনার বাবা-মায়ের ভোটার কার্ড ও তাঁদের তালিকায় নাম রয়েছে কিনা যাচাই করবে। সেই ভিত্তিতেই আপনার নাম নতুন করে সংযোজন করা হবে।

প্রশ্ন: অন্য় রাজ্যে ছিলাম, এই রাজ্যে এসেছি, কী করব?

উত্তর: কোনও অসুবিধা নেই, আপনি এই দেশের নাগরিক সেটা প্রমাণ করাই মূল উদ্দেশ্য। আপনি আগে যে রাজ্যে থাকতেন, সেখানকার ভোটার কার্ড থাকলে, তা কমিশনের হাতে তুলে দেবেন। সেই ভিত্তিতেই নতুন ঠিকানায় তৈরি হবে নতুন কার্ড।

প্রশ্ন: যারা কাজের জন্য বাইরে থাকেন, তাদের কী হবে?

উত্তর: কর্মসূত্রে অনেকেই বাংলার বাইরে রয়েছেন। কেউ মুম্বই, কেউ ব্যাঙ্গালোর। কারওর আবার বাড়ি দুর্গাপুর, থাকেন কলকাতায়। তাঁদের জন্য একটু সমস্যা হতে পারে। বিএলও-রা যখন বাড়িতে আসবে আপনার পরিবারের নথি নেবে। সঙ্গে আপনারটাও নেবে। এরপর আপনার নথি প্রসঙ্গে তাঁদের যদি কোনও প্রশ্ন থাকে বা সংশ্লিষ্ট এলাকার ERO-র মনে কোনও প্রশ্ন তৈরি হয়, তখন আপনাকে তলব করা হতে পারে। এছাড়াও, যদি কোনও প্রশ্ন তৈরি নাও হয়। তারপরেও হয়তো তথ্য যাচাইয়ের জন্য় একবার হাজিরা দিতে হতে পারে।

প্রশ্ন: ২০০২ সালে অন্য বিধানসভায় ছিলাম, এখন অন্য কী করব?

উত্তর: এই সমস্যার উত্তর আগেই দিয়েছি। খুব সাধারণ। আগে যে কেন্দ্র নাম নথিভুক্ত ছিল, তার প্রমাণ দিলেই চলবে। এবার ধরুন, আপনার এই নতুন ঠিকানাতেও ভোটার কার্ড রয়েছে। আবাপ পুরনো ঠিকানাতেও ভোটার কার্ড রয়েছে। সেক্ষেত্রে আপনার পুরনো ঠিকানায় নথিভুক্ত থাকা নাম বাদ দেবে কমিশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *