Coconut Barfi: মাত্র ১০ মিনিটেই বাড়িতে বানিয়ে ফেলুন টেস্টি নারকেল বরফি - Bengali News | How to make Coconut Barfi at home, recipe of Coconut Barfi - 24 Ghanta Bangla News
Home

Coconut Barfi: মাত্র ১০ মিনিটেই বাড়িতে বানিয়ে ফেলুন টেস্টি নারকেল বরফি – Bengali News | How to make Coconut Barfi at home, recipe of Coconut Barfi

Spread the love

Coconut Barfi: মাত্র ১০ মিনিটেই বাড়িতে বানিয়ে ফেলুন টেস্টি নারকেল বরফিImage Credit: Pinterest

সামনে দিওয়ালি আর ভাইফোঁটার মতো বড় উৎসব। এই সময়ে বাজার থেকে মিষ্টি না কিনে যদি বাড়িতেই নিজের হাতে সুস্বাদু নারকেলের বরফি তৈরি করে নেওয়া যায়, তা হলে তার স্বাদ আর আনন্দ দুটোই হয় অন্যরকম। নারকেলের বরফি সহজে তৈরি করা যায় এবং সঠিক পদ্ধতিতে বানালে তা অনেক দিন পর্যন্ত ভালও থাকে। জেনে নেওয়া যাক নারকেল বরফি তৈরি করার উপকরণ ও পদ্ধতি।

উপকরণ

নারকেল কোরা ২ কাপ, চিনি ১ থেকে ১.৫ কাপ (মিষ্টি অনুযায়ী), দুধ ১/২ কাপ, ঘি ১ চা চামচ, এলাচ গুঁড়ো ১/২ চা চামচ, কাজু-পেস্তা কুচি (সাজানোর জন্য)

প্রস্তুত প্রণালী

প্রথমে একটি চওড়া থালায় বা ট্রে-তে সামান্য ঘি মাখিয়ে নিন। এতে বরফির মিশ্রণ ঢালার পর তা সহজে উঠে আসবে। একটি ভারি তলাযুক্ত কড়াই বা প্যানে গ্রেট করা নারকেল, চিনি এবং দুধ একসঙ্গে মিশিয়ে দিন। আঁচ মাঝারি থেকে কম রাখুন। এ বার সেই মিশ্রণটি ক্রমাগত নাড়তে থাকুন। চিনি গলে যাওয়ার পর মিশ্রণটি কিছুটা জলীয় হবে। নাড়ানো বন্ধ করবেন না, তা না হলে নারকেল নীচে লেগে যেতে পারে।

এ বার মিশ্রণটি ধীরে ধীরে ঘন হতে শুরু করবে এবং দুধ ও চিনির জলীয় ভাব শুকিয়ে আসবে। যখন মিশ্রণটি কড়াইয়ের গা ছেড়ে উঠে আসবে এবং একটি মন্ডের আকার ধারণ করতে শুরু করবে, তখনই বুঝবেন মিশ্রণ প্রস্তুত। বরফি দীর্ঘদিন সংরক্ষণের জন্য মিশ্রণটিকে একটু শক্ত করে পাক দিতে হবে। এই অবস্থায় একটুখানি মিশ্রণ নিয়ে আঙুলে ধরলে আঠালো ভাব আসবে। মালাই বা নরম বরফি চাইলে এর আগে নামিয়ে নিতে পারেন। তবে দীর্ঘ সংরক্ষণের জন্য শক্ত পাক জরুরি।

মিশ্রণটি পুরোপুরি প্রস্তুত হওয়ার ঠিক আগে এলাচ গুঁড়ো এবং এক চিমটে ঘি মিশিয়ে ভালভাবে নাড়িয়ে দিন। সঙ্গে সঙ্গে মিশ্রণটি ঘি মাখানো থালায় বা ট্রে-তে ঢেলে দিন। একটি খুন্তি দিয়ে সমানভাবে ছড়িয়ে দিন। বেশি পুরু বা বেশি পাতলা করবেন না। এ বার গরম থাকা অবস্থাতেই একটি ধারালো ছুরি দিয়ে বরফির আকারের (সাধারণত চারকোনা) দাগ কেটে নিন। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কাটতে গেলে বরফি ভেঙে যেতে পারে। বরফির টুকরোগুলি সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করুন। ঠান্ডা হলে বরফিগুলি ট্রে থেকে সাবধানে তুলে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *