মজার ছলে নিজেকে 'গরিব' বলেন, জানেন কপিল শর্মার মোট সম্পত্তি কত? - Bengali News | Did you know how much kapil sharma total assets - 24 Ghanta Bangla News
Home

মজার ছলে নিজেকে ‘গরিব’ বলেন, জানেন কপিল শর্মার মোট সম্পত্তি কত? – Bengali News | Did you know how much kapil sharma total assets

Spread the love

কপিল শর্মা শো এক কথায় সকলের ভীষণ প্রিয়। নানা সেলেবদের নিয়ে মজায় মজার কাহিনি তুলে ধরেন তিনি তাঁর এই আড্ডার আসরে। তাই হাস্যকৌতুকের প্রসঙ্গ উঠলেই সেলেব মহলে যে নামগুলি সবার আগে উঠে আসে তার মধ্যে অন্যতম হলেন কপিল শর্মা। মাঝে মধ্যেই তিনি নানা স্টেজ শো করে থাকেন। তাঁর সেই শো -দেখতে বহু দর্শকেরা মুখিয়ে থাকেন, টিকিটও কাটে মোটা অঙ্কের টাকা দিয়ে। তবে মজার ছলে সেলেবরা কপিলকে নিয়ে মজা করতে ছাড়েন না।

কেউ প্রশ্ন করেন তাঁর ইংরেজি ভাষার দক্ষতা নিয়ে, কেউ আবার প্রশ্ন করেন, তাঁর ব্যাঙ্ক ব্যালান্স-তাঁর সম্পত্তি নিয়ে, গাড়ি বাড়ি নিয়েও। তবে বাস্তবে কপিল শর্মার সম্পত্তির পরিমাণ কত, তা জানলে চোখ কপালে উঠবে অনেকেরই। বলিউডের বাঘা বাঘা সেলেবদের যে পরিমাণ সঞ্চয় থাকে না, তা রয়েছে কপিলের দখলে। কপিল শর্মা শো-এর সঞ্চালনা করতে এপিসোড পিছু তিনি নিয়ে থাকেন ৩০ থেকে ৩৫ লাখ টাকা।

আগামী সিজ়নের জন্য তিনি দাবি করেছেন এপিসোড পিছু ৫০ লাখ টাকা। পাশাপাশি তিনি বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত। একটি বিজ্ঞাপনের মুখ হতে কপিল শর্মা চার্জ করে থাকেন, ১ কোটি টাকা। তবে আয় কর জমা দেওয়া থেকে শুরু করে কোনও ভাল কাজে অনুদান দেওয়া থেকে নিজেকে কখনও কপিল শর্মা বিরত রাখেন না।

কপিল শর্মার বছরে আয় গড়ে ৩৫ কোটি টাকা। মাসে আয় তিন কোটির কাছাকাছি। ২০২২-এর জানুয়ারী মাস পর্যন্ত কপিল শর্মার মোট আয়ের পরিমাণ ২৪৫ কোটি টাকা।ফলে কপিল শর্মার যে বেজায় কঠিন পরিস্থিতি, এই বিশ্বাস রাখাই ভুল। এর পাশাপাশি বিভিন্ন স্টেজ শো করে থাকেন তিনি। সেখানেও বিপুল অঙ্কের টাকা তিনি চার্জ করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *