Howrah: ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, জালে মহিলা – Bengali News | Howrah Woman caught in fraud case in the name of getting loan
হাওড়া: অভিনব প্রতারণার অভিযোগ। ঋণ পাইয়ে দেওয়ার নামে একাধিক মহিলার সঙ্গে প্রতারণার অভিযোগ এক মহিলার বিরুদ্ধে। টিকিয়াপাড়া এলাকার ঘটনা।হাওড়া থানার পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত ওই মহিলাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সাহিন খাতুন(৩০)। তিনি হাওড়ার হামিদ মুন্সি লেনের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে অভিযোগ ঋণ পাইয়ে দেওয়ার নামে একাধিক মহিলার সাথে প্রতারণা করেছেন।ঘটনায় চাঞ্চল্য ছড়ায় টিকিয়াপাড়া এলাকায়।
এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন প্রতারিত মহিলারা। অভিযুক্তের মাকে ঘিরে বিক্ষোভ দেখান মহিলারা। যদিও এবিষয়ে মুখ খুলতে চাননি সাহিনের মা। অভিযোগকারী এক মহিলা ইসরত জাহা জানান, টাকার প্রয়োজন ছিল।তাই ঋণ নেওয়ার প্রয়োজন হয়।সাহিন খাতুন তাদের থেকে সমস্ত তথ্য নেয়। কিন্তু ঋণের টাকা পাইয়ে দেয়নি। কিছুদিন পর মাইক্রো ফাইনান্স কোম্পানির লোকেরা বাড়িতে গিয়ে পৌঁছয়।জানায় তাদের নামে লোন রয়েছে।তখন বোঝা যায় তাঁদের নথি নিয়ে কয়েক লক্ষ টাকা উঠিয়ে নিয়েছে সাহিন খাতুন।
হাওড়া থানায় লিখিতভাবে অভিযোগ করা হয়।পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত মহিলাকে।আজ হাওড়া আদালতের পেশ করলে তিন দিনের পুলিশ হেফাজত হয়।পুলিশের অনুমান ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে টাকা উদ্ধার করা সম্ভব হবে।
প্রতারিত এক মহিলা বলেন, “আমাদের অনেক দিন ধরে টাকার প্রয়োজন ছিল। ও এসেছে আমাদের সুবিধাটা দেখায়। এতো ভাল কথাবার্তা, আমরাও অনেকে বিশ্বাস করেছিলাম। ঋণ নেওয়ার প্রয়োজন ছিলই। ও সুযোগ করে দেবে বলার আরও বিশ্বাস হয়। কিন্তু এখন আমরা সর্বস্ব খোয়ালাম। কীভাবে আর কিছু করতে পারব জানি না।”