'পরিণীতা' আবার বেঙ্গল টপার, কোন-কোন ধারাবাহিকের রেটিং কমে গেল? - Bengali News | Who ranks where in bengali serials - 24 Ghanta Bangla News
Home

‘পরিণীতা’ আবার বেঙ্গল টপার, কোন-কোন ধারাবাহিকের রেটিং কমে গেল? – Bengali News | Who ranks where in bengali serials

Spread the love

বার্ক রেটিংয়ে নির্দিষ্ট গ্রুপে ‘পরিণীতা’ পেল ৬.৯। গত বছর নভেম্বর মাস থেকে শুরু হয়েছে এই ধারাবাহিক। বেঙ্গল টপার হলো এই ধারাবাহিক। আগে ১৪বার বেঙ্গল টপার হয়েছিল এই ধারাবাহিক। ‘চিরদিনই তুমি যে আমার’ ৬.৬ পেল। এবার দ্বিতীয় এই ধারাবাহিক। তৃতীয় স্থানে আছে ‘ফুলকি’। ৬.৫ রেটিং এই ধারাবাহিকের। এরপর আছে ‘জগদ্ধাত্রী’ আর ‘পরশুরাম আজকের নায়ক’। ৬.৩ রেটিং সেই ধারাবাহিকের। পাঁচ নম্বরে আছে ‘রাঙামতী তিরন্দাজ’। ৬.১ রেটিং সেই ধারাবাহিকের। ‘দাদামণি’ আছে ছয় নম্বরে। ৬ রেটিং সেই ধারাবাহিকের। ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ বেঙ্গল টপার হয়েছিল। তবে এই সপ্তাহে সেই ধারাবাহিকের রেটিং ৫.৮।

স্টার জলসা-র নতুন ধারাবাহিক ‘ও মোর দরদিয়া’ প্রথম সপ্তাহেই ৫.৮ রেটিং পেল। এখন সেই ধারাবাহিক স্লট লিডার হতে পারে কিনা দেখার অপেক্ষা। অন্যদিকে জি বাংলার নতুন ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’-র রেটিং ৫.৭। এই ধারাবাহিক ‘চিরসখা’-কে পিছনে ফেলে স্লট লিডার হয়ে গিয়েছে। ‘চিরসখা’-র রেটিং এই সপ্তাহে ৪.৯।

‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ ধারাবাহিক অতীতে বেঙ্গল টপার হলেও, এবার স্লট লিডার হয়ে গিয়েছে প্রতীক সেনের ধারাবাহিক।কোন-কোন ধারাবাহিকের রেটিং তুলনায় কম? ‘আনন্দী’-র রেটিং ২.৯। ‘তুই আমার হিরো’-র রেটিং ৫.১। বেশ ভালো করছে এখন এই ধারাবাহিকটা। স্টার জলসা চ্যানেল এই ধারাবাহিকের সঙ্গে লড়তে দিয়েছে ‘কম্পাস’ ধারাবাহিককে। নতুন ধারাবাহিক পেল ৪.২ রেটিং। ‘কনে দেখা আলো’-ও নতুন ধারাবাহিক। জি বাংলার সেই ধারাবাহিকের রেটিং ৪.৪।

আগামী কয়েক সপ্তাহে এসব ধারাবাহিক কত রেটিং আনে, তা দেখার অপেক্ষা। বাংলার দুই নামী বিনোদন চ্যানেল মিলিয়ে তিনটে নতুন বাংলা ধারাবাহিক আসছে। সেগুলো লঞ্চ হলে বোঝা যাবে পুরোনো কোন-কোন ধারাবাহিক বন্ধ হওয়ার সময় হয়েছে। এমনিতে ৬ রেটিং ধরে রাখতে হিমশিম খাচ্ছে কিছু ধারাবাহিক। এদিকে ‘মিঠাই’-এর মতো ধারাবাহিক ১২.৫ রেটিং ছুঁয়ে ফেলেছিল। যে কারণে তিন-চারমাসে বন্ধ করে দেওয়া হচ্ছে অনেক ধারাবাহিকের শুটিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *