Durgapur Physical Assault: 'এখানকার প্রশাসনের তরফে কেউ এখনও যোগাযোগ করেননি', বিস্ফোরক নির্যাতিতার বাবা - Bengali News | Durgapur physical assault: 'No one has contacted us from the administration here yet', says father of victim - 24 Ghanta Bangla News
Home

Durgapur Physical Assault: ‘এখানকার প্রশাসনের তরফে কেউ এখনও যোগাযোগ করেননি’, বিস্ফোরক নির্যাতিতার বাবা – Bengali News | Durgapur physical assault: ‘No one has contacted us from the administration here yet’, says father of victim

Spread the love

বাঁ দিকে, নির্যাতিতার বাবাImage Credit: TV9 Bangla

দুর্গাপুর: দুর্গাপুরে নির্যাতিতাকে রাজ্যে ফিরিয়ে নিয়ে যেতে চান বাবা। বাংলার প্রশাসনের ওপরেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর বক্তব্য, এখনও পর্যন্ত এখানকার কোনও প্রশাসনিক আধিকারিকরা তাঁদের সঙ্গে যোগাযোগ করেননি। নির্যাতিতার শারীরিক অবস্থারও খোঁজ নেননি।

TV9 বাংলার সাক্ষাৎকারে মঙ্গলবার নির্যাতিতার বাবা বলেন, “আমি চাইছি সব অপরাধী গ্রেফতার হোক। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। নাহলে ভবিষ্যতে আরও এরকম ঘটনা ঘটবে। মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখতে পারছি না।”

প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “প্রশাসনের তরফ থেকে তো এখানে কেউ আমার সঙ্গে যোগাযোগও করেনি। তবে আমার রাজ্য থেকে এসপি, ডিএসপি সবাই ফোন করছেন. আমার সঙ্গে কথা বলছেন। আমি আমার মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছি। এখান থেকে মেয়েকে টিসি করিয়ে নিয়ে গিয়ে ভুবনেশ্বরে ভর্তি করাব।”

সোমবার নির্যাতিতার সঙ্গে দেখা করেন ওড়িশার মহিলা কমিশনের দুই সদস্যের টিমের প্রতিনিধিরা। মঙ্গলবার নির্যাতিতার মায়ের সঙ্গে কথা বলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির। মঙ্গলবার সকালে নির্যাতিতার মায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ ফোনে কথা বলেন তিনি। ওড়িশার সরকার সব রকমভাবে তাঁদের পাশে রয়েছে বলেও আশ্বাস দিয়েছেন।  নির্যাতিতার মাকে ওড়িশার মুখ্যমন্ত্রীর বার্তা, “ধৈর্য্য হারাবেন না, সাহস রাখুন।” নির্যাতিতার শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি।

কিন্তু এখনও পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন একবার নির্যাতিতার পরিবারের সঙ্গে যোগাযোগ করলেন না, তা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্যাতিতার শারীরিক পরিস্থিতির কথা বলতে বলতেই কথা প্রসঙ্গে তিনি বলেন, “আমি শুনে আরও লজ্জিত, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আসেননি, ফোনও করেননি। অথচ ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি ফোন করে সহানুভূতি জানিয়েছেন। ছাত্রীর ভবিষ্যতের ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *