Railway Rules: দিপাবলীর সময় ট্রেনে ভুলেও এই জিনিস নিয়ে উঠবেন না, ৩ বছরের জন্য জেলে যাবেন সোজা! - Bengali News | Railways Rules: Do not Carry these Things in Bag while Travelling in Train, Else you will go to Jail - 24 Ghanta Bangla News
Home

Railway Rules: দিপাবলীর সময় ট্রেনে ভুলেও এই জিনিস নিয়ে উঠবেন না, ৩ বছরের জন্য জেলে যাবেন সোজা! – Bengali News | Railways Rules: Do not Carry these Things in Bag while Travelling in Train, Else you will go to Jail

Spread the love

নয়া দিল্লি: দুর্গাপুজো শেষ হয়ে গিয়েছে, কিন্তু উৎসবের মরশুম এখনও বাকি। সামনেই কালীপুজো, দিপাবলী, ভাইফোঁটা, ছটপুজো রয়েছে। ভিন রাজ্যে যারা কাজ করেন, অনেকেই এই সময়ে বাড়ি ফেরেন। দূরপাল্লার ট্রেনেও সেই কারণে ভিড় বাড়ে প্রচুর। যারা এই সময়ে ট্রেনে সফর করবেন, তাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখা দরকার। আপনি যদি সঙ্গে থাকা লাগেজে এই জিনিস নিয়ে যান, তাহলে শাস্তির মুখে পড়বেন। এমনকী জেলেও যেতে হতে পারে।

ভিন রাজ্য থেকে বাড়ি ফেরার সময় অনেকেই পরিবারের সদস্যদের জন্য মিষ্টি, নতুন জামাকাপড় নিয়ে যান। তবে অনেকে আবার দিপাবলীর সময় বিভিন্ন আতশবাজিও নিয়ে যান। তবে ট্রেনে কিন্তু আতশবাজি নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। তারাবাজি, তুবড়ি বা রকেট- কোনও আতশবাজি নিয়ে যাওয়া যায় না। যদি কোনও ব্যক্তি বাজি নিয়ে যেতে গিয়ে ধরা পড়েন, তাহলে তাঁকে শাস্তির মুখে পড়তে হবে। জেলও যেতে হতে পারে।

রেলের আইনে স্পষ্ট উল্লেখ করা রয়েছে, ট্রেনে কোনও ধরনের দাহ্য বা বিস্ফোরক পদার্থ নিয়ে যাওয়া যায় না। কোনও আতশবাজি নিয়ে যাওয়া যায় না। এতে যাত্রীদের প্রাণের ঝুঁকি থাকে। সামান্য আগুনেও বড় বিপদ ঘটতে পারে।

প্রতি বছরই এই কারণে দিপাবলীর সময় কড়া নজরদারি চালানো হয়। যদি কোনও ব্যক্তি বাজি নিয়ে ধরা পড়েন, তাহলে রেলওয়ে আইনের ১৬৪ ধারার অধীনে যাত্রীকে ১ হাজার টাকা জরিমানা এবং তিন বছরের জেল কিংবা উভয় সাজা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *