BREAKING: অবশেষে ব্রেক-থ্রু, দুর্গাপুরে ভিন রাজ্যের ডাক্তারি পড়ুয়ার ‘গণধর্ষণে’ গ্রেফতার ৩ অভিযুক্ত – Bengali News | 3 Accused Arrested in Durgapur Medical Student Physical Assault Case, 2 More Suspect on the Run
অভিযুক্তদের খুঁজছে পুলিশ।Image Credit: TV9 বাংলা
দুর্গাপুর: দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজ্য তথা গোটা দেশজুড়ে। এবার এই অপরাধের ঘটনায় ৩ জন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ। বাকি অভিযুক্তদেরও দ্রুত গ্রেফতার করার আশ্বাস দিয়েছে পুলিশ।
জানা গিয়েছে , ছাত্রীকে গণধর্ষণকাণ্ডে ইতিমধ্যেই পুলিশ ৫ জনকে চিহ্নিত করেছে। তাদের ছবি পুলিশের হাতে এসেছে। এদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুইজন এখনও পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
বিস্তারিত আসছে…