Kultali: কুলতলিতে সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হল না - Bengali News | Tension over discovery of hanging body of seventh grade student in Kultali - 24 Ghanta Bangla News
Home

Kultali: কুলতলিতে সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হল না – Bengali News | Tension over discovery of hanging body of seventh grade student in Kultali

Spread the love

ব্যাপক শোরগোল এলাকায় Image Credit: TV 9 Bangla

কুলতলি: টিউশন থেকে বাড়ি ফিরে মা-বাবার সঙ্গে খেতেও বসেছিল। তখনও সব স্বাভাবিকই ছিল বলে জানাচ্ছেন পরিবারের সদস্যরা। তারপরই বিশ্রাম নিতে নিজের ঘরে যায় সপ্তম শ্রেণির ওই মেয়েটা। কিন্তু বেশ কিছুক্ষণ কেটে গেলেও কোনও সাড়া শব্দ আর পাওয়া যায়নি। ডাকাডাকি করলেো মেলেনি সাড়া। তাতেই সন্দেহ বাড়ে পরিবারের সদস্যদের। শেষে দরজা খুলতেই চোখ কপালে উঠে যায় পরিবারের সদস্যদের। ঝুলন্ত অবস্থা দেখা যায় মেয়েকে। চাঞ্চল্যকর ঘটনা কুলতলি ব্লকের অন্তর্গত মৈপীঠ কোস্টাল থানার পশ্চিম দেবীপুর এলাকায়। 

রিয়া দাস নামে বছর তেরোর ওই ছাত্রীকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। কুলতলি ব্লক গ্রামীণ হাসপাতালে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন। পাড়ার মেয়ের অকাল মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। হতবাক প্রতিবেশীরা। কী এমন কারণ যে ছোট্ট মেয়েটি চরম সিদ্ধান্ত নিল,তা বুঝে উঠতে পারছেন না কেউই। অন্যদিকে বাড়ির মেয়ের এই চরম সিদ্ধান্তে দিশাহীন পরিবারও। কী এমন কারণে ছোট্ট মেয়েটি এই চরম সিদ্ধান্ত নিল তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরাও। 

অন্যদিকে পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। কথা বলা হচ্ছে পরিবারের সদস্যদেরও। পরিবারে কোনও বিবাদ, বন্ধুবান্ধবদের সঙ্গে কোনও সমস্যা বা অন্য কোনও কারণ রয়েছে কিনা সবটাই খতিয়ে দেখা হচ্ছে। তবে শুধু পরিবার নয়, রিয়ার মৃত্যুতে স্কুল প্রাঙ্গনেও শোকের ছায়া। রিয়া পড়াশোনা করত দেবীপুর এইচএম বিদ্যাপীঠে। সেখানে শোকে কাতর বন্ধু-বান্ধবরাও। শিক্ষকরা কেউই তার এই হঠাৎ মৃত্যু মেনে নিতে পারছেন না। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কুলতলি থানার পুলিশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *