সফল হল দিতিপ্রিয়ার অপারেশন? হাসপাতালের বিছানায় শুয়ে কী খবর দিলেন অপর্ণা? - Bengali News | Health update of ditipriya roy - 24 Ghanta Bangla News
Home

সফল হল দিতিপ্রিয়ার অপারেশন? হাসপাতালের বিছানায় শুয়ে কী খবর দিলেন অপর্ণা? – Bengali News | Health update of ditipriya roy

Spread the love

বুধবারই সোশাল মিডিয়ায় অভিনেত্রী দিতিপ্রিয়া রায় জানিয়ে দিয়েছিলেন তাঁর অস্ত্রোপচার হবে। জানা গিয়েছিল, তাঁর নাকের অপারেশন হবে। আর বৃহস্পতিবার দিতিপ্রিয়া নিজেই জানিয়ে দিলেন, তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে। তবে কিছুদিন তাঁকে থাকতে হবে বিশ্রামে। সুস্থ হয়ে খুব শীঘ্রই শুটিংয়ে ফিরবেন বলে জানিয়েছেন দিতিপ্রিয়া।

চলতি বছরের মার্চ মাস থেকে শুরু হয়েছে দিতিপ্রিয়া ও জিতু কমলের ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার। নানা কারণে এই ধারাবাহিক বেশ চর্চায় এই ধারাবাহিক। আর এবার সুখবর হল, টিআরপির তালিকায় প্রথমবার প্রথম স্থানে উঠে এল এই ধারাবাহিক। হাসপাতালের বিছানায় শুয়েই সে খবরও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন ধারাবাহিকের অপর্ণা।

জানা গিয়েছে, দিতিপ্রিয়ার নাকের হাড়ে একটি সমস্য়া দেখা দিয়েছে। সেই সমস্য়ার সমাধানেই অস্ত্রোপচার হবে অভিনেত্রীর। এই অস্ত্রোপচার প্রায় দুবছর আগেই হওয়ার কথা ছিল দিতিপ্রিয়ার। কিন্তু নানা কারণে সুযোগ করতে পারেনি দিতি। কিন্তু সম্প্রতি শুটিংয়ের ফাঁকে অনেক সময় নাক দিয়ে রক্ত বার হওয়ায় ফের নড়ে চড়ে বসেন দিতিপ্রিয়া ও তাঁর পরিবার। চিকিৎসকের কথায়, দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন অভিনেত্রী।

বর্তমানে দিতিপ্রিয়া ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকনিয়ে ব্যস্ত রয়েছেন। এখন ধারাবাহিকের গল্পে টানটান উত্তেজনা। আর্যর অতীত কি অপর্ণা জেনে ফেলবে? সেই প্রশ্নই এখন ঘুরছে দর্শকদের মনে। ধারাবাহিকের জন্য প্রতিদিন প্রায় ১৪ ঘণ্টা শুটিং করেন অভিনেত্রী। এছাড়াও, অন্যান্য প্রফেশনাল কাজ তো রয়েইছে। সব মিলিয়ে নিজের জন্য সময় বার করা কঠিন হয়ে পড়ে দিতিপ্রিয়ার। তবে এবার আর টালবাহানা নয়। চিকিৎসকের কথায়, দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন দিতিপ্রিয়া। খুব জলদিই সুস্থ হয়ে ফের ফিরবেন শুটিংয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *