WhatsApp-এ একগুচ্ছ নতুন ফিচার, Zoho-র টক্করের পরই টালমাটাল Meta-র অ্যাপ? - Bengali News | WhatsApp gets a bunch of new features, Meta's app in turmoil after Zoho clash? - 24 Ghanta Bangla News
Home

WhatsApp-এ একগুচ্ছ নতুন ফিচার, Zoho-র টক্করের পরই টালমাটাল Meta-র অ্যাপ? – Bengali News | WhatsApp gets a bunch of new features, Meta’s app in turmoil after Zoho clash?

Spread the love

হঠাৎই ভারতের বাজারে জনপ্রিয় হওয়া শুরু করেছে জোহোর চ্যাটিং অ্যান্ড কলিং অ্যাপ আরাটটাই। এই অ্যাপ কিন্তু সরাসরি টক্কর দেবে হোয়াটসঅ্যাপকে। এমনকি এই অ্যাপে এমন কিছু ফিচার রয়েছে যা হোয়াটসঅ্যাপেও নেই। আর এই খবর সামনে আসতেই কি নড়েচড়ে বসল হোয়াটসঅ্যাপ?

জানা গিয়েছে এবার নতুন বেশ কিছু ফিচার নিয়ে আসতে চলেছে হোয়াটসঅ্যাপও। এমনকি এর মধ্যে রয়েছে বেশ কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত ফিচারও। আর এর ফলে আমূল বদলে যেতে পারে আপনার চ্যাটিংয়ের অভিজ্ঞতাই। কিন্তু জোহো আপাতত টার্গেট করছে ভারতীয় বাজারকে। তাহলে হোয়াটসঅ্যাপ চাপে কেন থাকবে? আসলে হোয়াটসঅ্যাপের অ্যাক্টিভ ইউজার প্রায় ৩০০ কোটি। আর এর মধ্যে ৮৩ কোটির বেশি ভারতীয়। অর্থাৎ, শতাংশের বিচারে ভারতে হোয়াটসঅ্যাপের প্রায় ২৮ শতাংশ অ্যাক্টিভ ইউজার থাকেন। মনে করা হচ্ছে, আর সেইখানেই চিন্তায় মেটার এই অ্যাপ।

AI দিয়ে কী করবেন আপনি?

মেটার এআই দিয়ে আপনি এবার হোয়াটসঅ্যাপে নিজেই চ্যাটের থিম বানাতে পারবেন। শুধু প্রম্পট লিখে দিলেই হবে। বাকি কাজ চোখের নিমেষে হয়ে যাবে। এমনকি ভিডিয়ো কলের জন্য প্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ডও নিজেই বানিয়ে নেওয়া যাবে।

আর কী কী নতুন?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এবার অ্যাপের মধ্যেই ডকুমেন্ট স্ক্যান করতে পারবেন। আইফোনের লাইভ ফটো আর অ্যান্ড্রয়েডের মোশন ফটো শেয়ার করাও সহজ হবে নয়া এই আপডেটের পর। এ ছাড়াও অনেক সইময় চ্যাটের ভিড়ে গ্রুপ হারিয়ে যায়। খুঁজে পাওয়া যায় না। এবার থেকে গ্রুপের কোনও সদস্যের নাম দিয়ে সার্চ করলেই গ্রুপ খুঁজে পাওয়া যাবে।

কবে থেকে পাবেন এই সুবিধা?

মেটা জানিয়েছে, এই সব ফিচার সহ আপডেট আগামীয়ে কয়েক সপ্তাহের মধ্যের সব ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, তরুণ প্রজন্মকে টানতেই কৃত্রিম বুদ্ধিমত্তাকে হাতিয়ার করছে হোয়াটসঅ্যাপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *