Supreme Court: ফের দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করতে নির্দেশ শীর্ষ আদালতের, SSC পরীক্ষার ফল প্রকাশে বাধা নেই - Bengali News | There is no obstruction to announce SSC exam result, says Supreme Court - 24 Ghanta Bangla News
Home

Supreme Court: ফের দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করতে নির্দেশ শীর্ষ আদালতের, SSC পরীক্ষার ফল প্রকাশে বাধা নেই – Bengali News | There is no obstruction to announce SSC exam result, says Supreme Court

Spread the love

কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট?Image Credit: PTI

নয়াদিল্লি ও কলকাতা: দাগি অযোগ্য তালিকায় ১৮০৬ জন। স্কুল সার্ভিস কমিশন সেই তালিকা প্রকাশের পর থেকেই বিতর্ক বেড়েছিল। এবার দাগি অযোগ্য তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। নতুন করে তালিকা প্রকাশের নির্দেশ দিল শীর্ষ আদালত। এদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি। লিখিত পরীক্ষা হয়ে গিয়েছে। সেই পরীক্ষার ফল প্রকাশে কোনও বাধা নেই বলেও বুধবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

গত ৩ এপ্রিল এসএসসি-র ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট। চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী। সেইসময় সুপ্রিম কোর্ট দাগি অযোগ্যদের নাম প্রকাশের নির্দেশ দিয়েছিল। সেই মতো তালিকা প্রকাশ করে এসএসসি। তাতে নাম রয়েছে ১৮০৬ জনের। সেই তালিকা নিয়েই এদিন অসন্তোষ প্রকাশ করে বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি এন ভি আঞ্জারিয়ার বেঞ্চ।

রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কপিল সিবল এদিন আদালতে জানান, দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে। তখন দুই বিচারপতি বলেন, দাগি অযোগ্যদের তালিকা অস্পষ্ট। আদালতের পর্যবেক্ষণ, ওই তালিকায় জটিলতা বাড়ছে। বিস্তারিতভাবে তালিকা প্রকাশের নির্দেশ দিয়ে দুই বিচারপতি জানান, দাগি অযোগ্যদের তালিকায় বিষয়ভিত্তিক এবং সংরক্ষণভিত্তিক তথ্য থাকতে হবে। বর্তমান তালিকায় যেটা নেই। এসএসসি জানিয়েছে, তারা আবার তালিকা প্রকাশ করবে। মামলার পরবর্তী শুনানি আগামী ২৪ নভেম্বর।

সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, দাগি অযোগ্যরা যেন নতুন নিয়োগ পরীক্ষায় অংশ নিতে না পারেন। এসএসসি জানিয়েছে, দাগি অযোগ্যদের মধ্যে যাঁরা পরীক্ষায় বসার আবেদন করেছিলেন, তাঁদের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়। এদিন সুপ্রিম কোর্টে এসএসসি আরও জানায়, নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে তারা পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা করছে। ফলপ্রকাশে কোনও বাধা নেই বলে এদিন জানিয়েছে শীর্ষ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *