Paschim Medinipur: ৩৮ বছরের সৎ মামার সঙ্গে মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা! বাবাকে ধরে নিয়ে গেল পুলিশ - Bengali News | Father arrested in Sabang, West Midnapore for forcing daughter to marry - 24 Ghanta Bangla News
Home

Paschim Medinipur: ৩৮ বছরের সৎ মামার সঙ্গে মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা! বাবাকে ধরে নিয়ে গেল পুলিশ – Bengali News | Father arrested in Sabang, West Midnapore for forcing daughter to marry

Spread the love

সবং: ৩৮ বছরের সৎ মামার সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা ২০ বছরের যুবতীর। শেষ পর্যন্ত মেয়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার বাবা। চাঞ্চল্যকর ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার বলপাই গ্রাম পঞ্চায়েতের ঝাপড়আড়া গ্রামে। খবর জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। ঝাপড়আড়া গ্রামেই বাড়ি  দেবেন্দ্রনাথ ঘড়া। প্রায় ৮ বছর আগে তাঁর প্রথম পক্ষের স্ত্রী মারা যান। তারপর ফের দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত। বিয়ে করেন মোহাড়ের খিরিসতোলা এলাকার এক মহিলাকে। দেবেন্দ্রনাথের আবার প্রথম পক্ষের দু’টি মেয়ে রয়েছে। বর্তমানে বড় মেয়ের বয়স ২০ বছর। তাঁর বিয়ে নিয়েই যত কাণ্ড।

অভিযোগ, বড় মেয়ের বিয়ে তাঁরই ৩৮ বছরের সৎ মামার সঙ্গে দেওয়ার চেষ্টা করছিলেন দেবেন্দ্রনাথ।  তাঁর ইচ্ছার বিরুদ্ধেই একপ্রকার জোরপূর্বক বিয়ের পরিকল্পনা যে চলছে তা বুঝে যান ওই যুবতী। তারপরই সোজা চলে যান সবং থানায়। নিজের বাবার বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেতেই নড়েচড়ে বসে পুলিশ। দ্রুত পদক্ষেপও করা হয়। গ্রেফতার করা হয় দেবেন্দ্রনাথকে। কেন বিয়ের ইচ্ছার বিরুদ্ধেও এভাবে বলপূর্বক বিয়ের চেষ্টা করা হচ্ছিল তা জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানার চেষ্টা করে পুলিশ। বুধবারই তাঁকে জেলা আদালতে তোলা হয়েছে। 

চলতি বছরের জুলাইয়ের শুরুতে এবার মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকায় একটা বিয়ে বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। আটকে যায় নাবালিকার বিয়ে। তবে সে ক্ষেত্রে পুলিশের কাছে গোপন সূত্রে বিয়ের খবর এসেছিল। খবর পাওয়ার পরেই অ্য়াকশন নেয়। সোজা বিয়ের আসরে চলে যায় পুলিশ। বর, বরের বাবা, নাবালিকার বাবাকে আটকে করে পুলিশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *