Nobel Prize 2025: রসায়নে নোবেল পেলেন সুসুমু কিটাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর এম ইয়াঘি - Bengali News | Nobel Prize 2025: Susumu Kitagawa, Richard Robson, Omar Yaghi Win Nobel Prize In Chemistry - 24 Ghanta Bangla News
Home

Nobel Prize 2025: রসায়নে নোবেল পেলেন সুসুমু কিটাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর এম ইয়াঘি – Bengali News | Nobel Prize 2025: Susumu Kitagawa, Richard Robson, Omar Yaghi Win Nobel Prize In Chemistry

Spread the love

সুইডেন: রসায়নে নোবেল পুরস্কার ঘোষিত হল। ২০২৫ সালে রসায়নে নোবেল পুরস্কার পাচ্ছেন সুসুমু কিটাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর এম ইয়াঘি। মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক তৈরির জন্য তাদের এই সম্মানে সম্মানিত করা হয়েছে। আজ, ৮ অক্টোবর রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সের তরফে সুসুমু কিটাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর এম ইয়াঘির নাম ঘোষণা করা হয়।

এই তিন রসায়নবিদ নোবেল পুরস্কারের পাশাপাশি ১১ মিলিয়ন সুইডিশ মুদ্রা দেওয়া হবে পুরস্কার অর্থ হিসাবে, ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ১০ কোটি টাকা। তিনজনের মধ্যে এই পুরস্কার অর্থ ভাগ হবে।

জাপানের কিয়োটো ইউনিভার্সিটি থেকে হাইড্রোকার্বন কেমিস্ট্রিতে পিএইডি করেছেন সুসুমু কিটাগাওয়া। নোবেল পুরস্কারের আগে তিনি ২০০৮ সালে হামবোল্ডট রিসার্চ প্রাইজ ও ডি জিনি প্রাইজে সম্মানিত হয়েছেন। বর্তমানে তিনি কিয়োটে ইউনিভার্সিটিতে পড়ান তিনি।

অন্যদিকে, রিচার্ড রবসন ব্রিটিশ নাগরিক। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি মেলবোর্ন ইউনিভার্সিটিতে পড়ান।

ওমর এম ইয়াঘি জর্ডনের নাগরিক। তিনি আমেরিকার ইউনিভার্সিটি অব ইলিনইস থেকে পিএইচডি করেছেন। বর্তমানে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া ও বার্কলি ইউনিভার্সিটিতে পড়ান।

কীসের জন্য নোবেল পেলেন?

মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক তৈরির এই তিনজন নোবেল পেয়েছেন। এই মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক ব্যবহার করে মরুভূমি থেকে জল তৈরি করা যায়। কার্বন ডাই-অক্সাইড সংগ্রহ করা যায়। বিষাক্ত গ্যাস বা ক্যাটালি, কেমিক্যাল রিঅ্যাকশন সংগ্রহ করা যায়।

গত বছর রসায়নে নোবেল পুরস্কার জিতেছিলেন ডেভিড বেতার, জন জাম্পার ও ব্রিটন ডেমিস হ্যাসাবিস। কম্পিউটিম ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে প্রোটিনের কোড অব স্ট্রাকচার আবিষ্কার করার জন্য তারা এই পুরস্কার পেয়েছিলেন।

আগামিকাল, ৯ অক্টোবর সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। শুক্রবার নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *