Chanakya Niti: কোন ৩ উপায়ে অর্জিত টাকা কখনও হাতে থাকে না? বলে গিয়েছেন চাণক্য – Bengali News | Acharya Chanakya says that money earned through this method means cannot bring prosperity
কোন ৩ উপায়ে অর্জিত টাকা কখনও হাতে থাকে না? বলে গিয়েছেন চাণক্যImage Credit: Pinterest
প্রতিটি মানুষ টাকা উপার্জন করে ধনী হতে চায়। এর জন্য কিছু মানুষ কঠোর পরিশ্রম করে, আবার কেউ কেউ শর্টকাট পদ্ধতির মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করেন। আচার্য চাণক্য (Chanakya) জানিয়ে গিয়েছেন যে, শর্টকার্ট পদ্ধতির মাধ্যমে অর্জিত অর্থ কখনওই স্থায়ী হয় না, যা কখনই আপনাকে সমৃদ্ধ করে না।
আজকাল কমবেশি সকলের হাতে যত টাকাই থাকুক না কেন, এক একটা মাসের দিন যত এগোতে থাকে মনে হয় সেই টাকা যথেষ্ট নয়। মানুষ টাকা উপার্জন করার জন্য, ধনী হওয়ার জন্য নানা উপায় অনুসরণ করে। আচার্য চাণক্য বলে গিয়েছেন যে, কেবল টাকা উপার্জন করা নয়, সঠিক উপায়ে তা উপার্জন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কিছু মানুষ ক্ষণস্থায়ী সম্পদের আকাঙ্ক্ষার জন্য ভুল পথে অর্থ উপার্জন করে। কিন্তু এই ধরনের ভুল কখনও করা উচিত নয়। চাণক্যর কথা অনুযায়ী, ওই ভাবে সম্পদ অর্জন করা উচিত নয়। চাণক্য তাঁর নীতিশাস্ত্রে অনেক কিছু জানিয়ছেন। তার মধ্যে একটি হল অর্থ সম্পর্কিত বিষয়। তিনি বলেছিলেন “অন্যায়, অসৎ এবং ভুল পদ্ধতিতে অর্জিত সম্পদ মাত্র দশ বছর স্থায়ী হয়। একাদশ বছরের মধ্যে, তা সম্পূর্ণরূপে হারিয়ে যায়।”
তিনটি উপায়ে অর্জিত অর্থ কখনই স্থায়ী হয় না, বলেছেন চাণক্য
১) অনৈতিক উপায়ে অর্জিত অর্থ:
চাণক্যের মতে, অনৈতিক উপায়ে অর্জিত সম্পদ কখনও চিরস্থায়ী হয় না। এর অর্থ হল, যদি আপনি নিয়ম ভঙ্গ করেন এবং কুট উপায়ে অর্থ উপার্জন করেন, তা হলে আপনি দারিদ্র্যের দিকে এগিয়ে যাবেন। উদাহরণস্বরূপ, যদি আপনি ঘুষ নেন বা মিথ্যা কথা বলেন এবং অন্যদের প্রতারণা করে অর্থ উপার্জন করতে চান, তা হলে অর্থ কখনও চিরস্থায়ী হবে না।
২) প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ:
যদি আপনি কাউকে প্রতারণা করেন এবং প্রতারণার মাধ্যমে অর্থ বা সম্পদ উপার্জন করেন, তা হলে সেই সম্পদও আপনার সমৃদ্ধি বয়ে আনবে না। অন্যদের কষ্ট দিয়ে অর্জিত অর্থ কেবল মানসিক যন্ত্রণার কারণই হবে না, বরং আপনার এই প্রতারণার বিষয় যদি বিশ্ববাসী জাবে, তা হলে আপনার সম্মান এবং খ্যাতিও ধুলোয় মিশে যাবে। তাই, চাণক্য বলেছেন যে এই পথে উপার্জন করা উচিত নয়।
৩) চুরি করে অর্জিত অর্থ:
আচার্য চাণক্যের মতে, চুরি করে অর্জিত অর্থ থেকে কোনও লাভ হয় না। অর্থ চুরি করলে কোনও আধ্যাত্মিক তৃপ্তি পাওয়া যায় না। এবং যে ব্যক্তি চুরি করে সে সমাজে সম্মানও হারায়। যে ব্যক্তি অর্থ চুরি করে, ধীরে ধীরে আর্থিকভাবে অবনতির পথে এগোয়। কখনও সমৃদ্ধি অর্জন করতে পারেন না। তাই শান্তিতে থাকতে হলে সর্বদা সঠিক পথে অর্থ উপার্জন করা জরুরি।
বিশেষ দ্রষ্টব্য – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।