বাথরুম থেকে ভাইরাল ভিডিয়ো, ছেলের আবদার রাখতে এ কী করলেন সুদীপ? - Bengali News | Sudip mukherjee funny video with son grab everyone attention - 24 Ghanta Bangla News
Home

বাথরুম থেকে ভাইরাল ভিডিয়ো, ছেলের আবদার রাখতে এ কী করলেন সুদীপ? – Bengali News | Sudip mukherjee funny video with son grab everyone attention

Spread the love

অভিনয়জগতের পরিচিত মুখ সুদীপ মুখোপাধ্যায় শুধু পর্দার চরিত্রেই নয়, বাস্তব জীবনেও একজন দায়িত্বশীল ‘বাবা’। যদিও স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন খবর সামনে এসেছে বটে, তবু দুই ছেলেকে ঘিরেই তাঁর জগত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক মিষ্টি মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নেন অভিনেতা, যা পলকে মন কেড়ে নেয় নেটিজেনদের।

ছেলের আবদার কী চোখ রাঙিয়ে সর্বদা ফিরিয়ে দিতে হয়? কড়া শাসনেই কি রাখতে হয়ে? একেবারেই নয়, বরং মাঝে মধ্যে তাদের মিষ্টি আবদার রাখলে মন্দ লাগে না। উল্টে ছোটদের সঙ্গে যেন পলকে ফিরে যাওয়া যায় শৈশবে। এই ভিডিয়োতে দেখা যায়, বাথরুমে ছোট ছেলের সঙ্গে বেশ মজা করে সময় কাটাচ্ছেন সুদীপ। বাবার মতো দাড়ি কামানোর বায়না ধরেছে ছেলে। সন্তানের সেই ইচ্ছেকে গুরুত্ব দিয়ে অভিনেতা মজার ছলে ছেলের মুখে “সেভিং” করে দিলেন। ছেলের মুখে ছিল বেশ আনন্দ, আর বাবার মুখে ছিল সন্তুষ্টির হাসি।

বর্তমানে ‘চিরসখা’ ধারাবাহিকে অভিনয় করছেন সুদীপ, যেখানে তাঁকে এক নতুন রূপে দেখা যাচ্ছে। কাজের ব্যস্ততা থাকলেও সন্তানদের জন্য সময় বের করতেই পছন্দ করেন তিনি। এবারের দুর্গাপুজোতেও ছেলেদের নিয়ে বেরিয়েছিলেন প্রতিমা দর্শনে।সুদীপের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যায়, তাঁর ও সন্তানদের মাঝে মধ্যেই নানান কীর্তি।

ব্যক্তিগত জীবনের জটিলতা সত্ত্বেও সুদীপ এবং তাঁর প্রাক্তন স্ত্রী পৃথা সন্তানদের ভালবাসা ও দায়িত্বের ব্যাপারে সমান যত্নবান। তাঁরা আরও একবার বুঝিয়ে দিলেন, সম্পর্ক ভেঙে গেলেও ‘বাবা’ ও ‘মা’ হিসেবে দায়িত্বে কোনও ফাঁক রাখা যায় না। সন্তানরাই যে কোনও অভিভাবকের জীবনের অগ্রাধিকার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *