Howrah: গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা ৭২ বছরের বৃদ্ধার! প্রতিবেশীরা আঙুল তুলছেন মদ্যপ ছেলের দিকে - Bengali News | 72 year old woman attempt to kill herself by setting herself on fire, Neighbors blame alcoholic son - 24 Ghanta Bangla News
Home

Howrah: গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা ৭২ বছরের বৃদ্ধার! প্রতিবেশীরা আঙুল তুলছেন মদ্যপ ছেলের দিকে – Bengali News | 72 year old woman attempt to kill herself by setting herself on fire, Neighbors blame alcoholic son

ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা এলাকায় Image Credit: TV 9 Bangla

বাঁকড়া: আচমকা গায়ে ঢেলে দিলেন কেরোসিন। তারপরেই আগুনের লেলিহান শিখার কবলে পড়ে দাউদাউ করে জ্বলে গেলেন বৃদ্ধা। শেষে চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। খবর যায় পুলিশেও। বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৭২ বছরের ওই বৃদ্ধা। চাঞ্চল্যকর ঘটনা বাঁকড়ার মিশ্র পাড়ায়। বৃদ্ধার নাম শঙ্করী দাস। কিন্তু কেন তিনি আচমকা আত্মহত্যা করতে গেলেন তা নিয়ে তৈরি হয়েছে চাপানউতোর। এ ক্ষেত্রে প্রতিবেশীরা আবার বৃদ্ধার বড় ছেলে অমল দাসেরদিকেই আঙুল তুলছেন।

প্রতিবেশীদের অভিযোগ, রোজই মদ  খেয়ে বাড়ি ফিরত অমল। মায়ের সঙ্গে নিত্য ঝামেলাও করত। এমনকী মারধর পর্যন্ত করত। কিছুদিন আগেই ওই বৃদ্ধা তাঁর জমির একটা অংশ তাঁর মেয়ের নামে লিখে দিলেন অশান্তি এক্কেবারে চরমে ওঠে বলে জানা যায়। তারপর থেকে অমলের অশান্তির পরিমাণও অনেকটাই বেড়ে যায়। সে কারমেই ছেলের বিরুদ্ধেই লাগাতার ক্ষোভ উগরে দিচ্ছেন প্রতিবেশীরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পারিবারিক অশান্তির জেরেই ওই বৃদ্ধা আত্মহত্য়ার চেষ্টা করেছেন। 

সোমবার সন্ধ্যায় নিজের বাড়িতেই ওই বৃদ্ধা গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেন। তাঁর চিৎকার শুনে প্রতিবেশী ছুটে এসে বাঁকড়া ফাঁড়িতে খবর দেন। খবর পাওয়া মাত্রই ছুটে আসে পুলিশ। তাঁরাই বৃদ্ধাকে উদ্ধার করে অগ্নিদগ্ধ বৃদ্ধাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানেই বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। অন্যদিকে ছেলে অমল দাসকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপানউতোর চলছে। প্রতিবেশীরা যদিও ছেলের শাস্তির দাবিতে সরব হয়েছেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *