Bihar Election 2025 Schedule: ২ দফায় ভোট বিহারে, তারিখ জানাল জাতীয় নির্বাচন কমিশন – Bengali News | Election Commission Of India Announces Bihar Assembly Elections 2025 Voting Counting and Result dates full schedule phase wise in Bengali
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারImage Credit: PTI
নয়াদিল্লি: বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। ছট পুজোর পরই হবে বিহারে ভোটগ্রহণ। সোমবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বিহারে ২৪৩টি বিধানসভা আসনে ২ দফায় ভোটগ্রহণ হবে। ভোটের ফল ঘোষণা হবে ১৪ নভেম্বর।
দিন ছয়েক আগেই বিহারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। বিশেষ নিবিড় সংশোধনের (SIR) পর চূড়ান্ত ভোটার তালিকায় ৪৮ লক্ষের নাম বাদ পড়েছে। বিহারে এসআইআর হওয়ার আগে গত ২৪ জুন মোট ভোটার ছিল ৭.৮৯ কোটি। গত ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকায় নাম রয়েছে ৭.৪২ কোটির। এই ভোটাররাই নির্বাচনে ভোটদান করতে পারবেন বলে এদিন জানিয়েছে নির্বাচন কমিশন।