Bhabadighi: সব অপেক্ষার অবসান, ভাবাদিঘির উপর তৈরি হচ্ছে রেলসেতু - Bengali News | All the wait is over a railway bridge is being built over Bhabadighi - 24 Ghanta Bangla News
Home

Bhabadighi: সব অপেক্ষার অবসান, ভাবাদিঘির উপর তৈরি হচ্ছে রেলসেতু – Bengali News | All the wait is over a railway bridge is being built over Bhabadighi

ভাবাদিঘিতে প্রোজেক্ট হবেImage Credit: Tv9 Bangla

ভাবাদিঘি: অবশেষে অপেক্ষার অবসান। উত্তর ২৪ পরগনার ভাবাদিঘির উপর দিয়ে তৈরী হচ্ছে রেল সেতু। আর এরপরই গ্রামে উৎসবের মেজাজ। ‘ভাবাদিঘি বাঁচাও’ আন্দোলন কমিটির দাবি মেনে ত্রিপাক্ষিক বৈঠক হয়। তার মাধ্যমে সমাধান সূত্র মিলতেই আটকে থাকা রেল প্রকল্পের কাজ শুরু হয়ে গেল।

উল্লেখ্য, ২০০১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় তারকেশ্বর-বিষ্ণপুর রেলপ্রকল্পের সূচনা করেছিলেন। এই রেল প্রকল্প চালু হলে বাঁকুড়া, পুরুলিয়া সঙ্গে হাওড়ার দূরত্ব অনেকটাই কমবে। ফলত, সাধারণ মানুষের সুবিধায় ধাপে ধাপে শুরু হয় রেল প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ ও মাটি ফেলার কাজ। যেহেতু এই দিঘির উপর নির্ভর করে আশপাশের মানুষের জীবন-জীবিকা চলে, তাই তাঁরা কোনওভাবেই দিঘি বুজিয়ে ট্রেন চালানোর পক্ষপাতী নন। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় দিঘির উপর ব্রিজ তৈরি হবে। তারপর চলবে ট্রেন। এমনকী এলাকাবাসীর দাবি ছিল, ত্রিপাক্ষিক বৈঠক করে সমাধান সূত্র বের করতে হবে। তারপরেই দিঘির অংশে কাজ করতে পারবে রেল দফতর। সেই দাবি কার্যতমান্যতা পেল।

এলাকাবাসীর দাবি ছিল যেহেতু রেললাইন ভাবাদিঘির উপর দিয়ে যাবে। সেহেতু গ্রামের প্রাথমিক বিদ্যালয়টিকে অন্যত্র ছড়িয়ে দিতে হবে। দিঘির খনন কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি সহ একগুচ্ছ দাবি মেনে নিয়েছে প্রশাসন। তবে রেলের অ্যালাইনমেন্ট চেঞ্জ না করেই ভাবাদিঘির উপর দিয়েই রেললাইন যাবে এটাই সিদ্ধান্ত হয়েছে। দিঘি বাঁচাও আন্দোলন করতে গিয়ে যে সমস্ত মানুষজন মামলার সন্মুখীন হয়েছেন সেই মামলাও প্রত্যাহারের দাবি ছিল সেটাও মেনে নিয়েছেন প্রশাসন। তাই গ্রামবাসীদের সমস্ত শর্ত মেনে নেওয়ায় কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ লোকত্তরানন্দজি উপস্থিতিতে কাজ শুরু হয়ে গেল তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *