Earthquake: ভয়াবহ ভূমিকম্পে মৃত অন্তত ৩১, মাত্রা ছিল ৬.৯ - Bengali News | Earthquake in philippines, death toll reached 31, may cross that - 24 Ghanta Bangla News
Home

Earthquake: ভয়াবহ ভূমিকম্পে মৃত অন্তত ৩১, মাত্রা ছিল ৬.৯ – Bengali News | Earthquake in philippines, death toll reached 31, may cross that

Spread the love

ফিলিপিন্স: ৬.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। রীতিমতো ধ্বংসলীলা চলল ফিলিপিন্সের সেবু শহরে। শেষ পাওয়া খবর অনুযায়ী, অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে সেখানে। ধ্বংস হয়ে গিয়েছে একটি পাথরের গির্জা আর তাতেই বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে বলে জানা যাচ্ছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সেবু প্রদেশের বোগো সিটি থেকে ১৭ কিলোমিটার উত্তর-পূর্বে।

সেবু প্রদেশের দানবান্তায়ান শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে ইতিমধ্যেই। আদতে ফিলিপিন্সের মতো দেশে ভূমিকম্পের ঘটনা নতুন নয়, কারণ এটি বিশ্বের সবচেয়ে দুর্যোগপ্রবণ দেশগুলির মধ্যে অন্যতম। এটি প্রশান্ত মহাসাগরের “রিং অফ ফায়ার”, একটি ভূমিকম্প ফল্ট লাইনের মধ্যে অবস্থিত। প্রতি বছর টাইফুন এবং ঘূর্ণিঝড়ও হয়ে থাকে এখানে।

ভূমিকম্পের পর আফটারশকেও ক্ষতি হতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করেছে সে দেশের ভূকম্পতাত্ত্বিক সংস্থা ফিলভোলস। ক্ষয়ক্ষতির বিষয়েও সতর্ক করা হয়েছে। আরও জানানো হয়েছে যে সমুদ্রপৃষ্ঠের দ্রুত পরিবর্তন হতে পারে ও সমুদ্রের ঢেউ চরম আকার নিতে পারে। চলতি বছরের জানুয়ারিতে দেশে দুটি বড় ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *