গ্রেফতার জুবিন গর্গের ম্য়ানেজার ও অনুষ্ঠানের আয়োজক - Bengali News | Singer zubeen gargs manager fest organiser arrested - 24 Ghanta Bangla News
Home

গ্রেফতার জুবিন গর্গের ম্য়ানেজার ও অনুষ্ঠানের আয়োজক – Bengali News | Singer zubeen gargs manager fest organiser arrested

Spread the love

দিল্লি বিমান বন্দর থেকে গ্রেফতার প্রয়াত গায়ক জুবিন গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও অনুষ্ঠানের আয়োজক শ্য়ামকানু মহন্ত। দুজনকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এবং দু’জনকে এসআইটির অধীনে দু’জনকেই বিচারবিভাগীয় হেফাজতে পাঠান হয়েছে বলে খবর। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, শ্যামকানু মহন্ত সিঙ্গাপুরে গা ঢাকা দিয়েছিলেন। তারপর সিঙ্গাপুর থেকে দিল্লি আসার পর বিমানবন্দরেই গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে সিদ্ধার্থ শর্মাকে গুরগাঁওয়ের একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার করে পুলিশ।

গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয় জনপ্রিয় গায়ক জুবিন গর্গের। তিনি সিঙ্গাপুরে আয়োজিত নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে স্কুবা ডাইভিং করতে গিয়ে জুবিনের খিঁচুনি হয় জলের মধ্যেই। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও, বাঁচানো যায়নি তাঁকে। জুবিনের হঠাৎ এমন আকস্মিক মৃত্যুর পরই নানা প্রশ্ন উঠেছিল।

সূত্রের খবর, মৃত্যুর আগে জুবিন কী কী করেছিলেন, কীভাবে তাঁর মৃত্যু হল, পুলিশ গোটা ঘটনাক্রম তৈরি করার চেষ্টা করছে। আরও কয়েকজন তদন্তকারীদের র‌্যাডারে রয়েছে, তাদেরও হেফাজতে নেওয়া হতে পারে। জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়ার বয়ান অনুযায়ী, সিঙ্গাপুরের ল্যাজ়ারুস আইল্যান্ডে স্কুবা ডাইভিং করতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও শেখর জ্যোতি গোস্বামী। পাড়ে ফিরে আসার পর জুবিন ফের একবার স্কুবা ডাইভিং করতে যান, তখনই তিনি অসুস্থ হয়ে পড়েন। ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দুপুর আড়াইটেয় তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

সিঙ্গাপুর থেকে জুবিনের দেহ ভারতে আসার পর ফের একবার ময়নাতদন্ত করা হয়েছিল। দ্বিতীয় রিপোর্টেও জুবিনের মৃত্যুর পিছনে অস্বাভাবিক কারণের উল্লেখ নেই। গত মঙ্গলবার রাষ্ট্রীয় মর্যাদায়, ২১টি গান স্যালুট দিয়ে জুবিনের শেষকৃত্য সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *