Kalyani: ঠাকুর দেখে ফেরার পথে সব শেষ, গাড়ি দুর্ঘটনায় মৃত্যু – Bengali News | One person died in nadia west bengal
কল্যাণী: পুজো-পুজো গন্ধ চারিদিকে। ইতিমধ্যেই ঠাকুর দেখতে বেরিয়েছেন অনেকে। কিন্তু এরই মধ্যে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। কল্যাণী থেকে ঠাকুর দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু একজনের। আহত চারজন। চারচাকা গাড়ি করে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা। ঘটনাটি ঘটে করিমপুর কৃষ্ণনগর রাজ্য সড়কের তেহট্টে। তারা করিমপুরের বাসিন্দার। আহতরা শক্তিনগর জেল হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম সুজিত কুমার বিশ্বাস (৪৭)। তিনি নদিয়ার করিমপুরের বাসিন্দা। এছাড়াও এই ব্যক্তির স্ত্রী ও পরিবারের সদস্যরা গুরুতর আহত হয়েছেন। পুলিশ সূত্রে ও স্থানীয় জানা গিয়েছে, এদিন নিজেদের গাড়িতে করে কল্যাণীতে ঠাকুর দেখতে গিয়েছিলেন সুজিত ও তাঁর পরিবার। বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে। গাড়িতে মোট পাঁচজন ছিল, তাদেরকে উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ১ জনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
তবে শুধু নদিয়া নয়, হুগলিতেও পথ দুর্ঘটনায় ঘটেছে। সেখানে পটুয়াপাড়া থেকে ঠাকুর আনতে গিয়েছিলেন বারোয়ারি পুজোর উদ্যোক্তরা। সেখানেই পথ দুর্ঘটনায় মারা যান তিনজন বলে খবর।