Smuggling: ঘরে লুকিয়ে রেখেছিল বাংলাদেশিকে, গ্রেফতার ৫ - 24 Ghanta Bangla News
Home

Smuggling: ঘরে লুকিয়ে রেখেছিল বাংলাদেশিকে, গ্রেফতার ৫

Spread the love

Smuggling: ঘরে লুকিয়ে রেখেছিল বাংলাদেশিকে, গ্রেফতার ৫

হিঙ্গলগঞ্জ: পুজো নিয়ে মেতে রয়েছে গোটা শহর। মণ্ডপ-মণ্ডপে ইতিমধ্যেই ঠাকুর দেখার লাইন পড়ে গিয়েছে। কিন্তু উৎসবের এই আবহে আটক বাংলাদেশি। একজন নয়, প্রায় চারজন বাংলাদেশিকে আটক করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। তবে শুধু বাংলাদেশি নয়, এর পাশাপাশি তাদেরকে আশ্রয় দেওয়ার অভিযোগে আরও এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, বাঁকড়া এলাকার বাসিন্দা রবীন্দ্রনাথ মণ্ডল। তাঁর বিরুদ্ধেই অভিযোগ, তিনি তাঁর বাড়িতে চারজন বাংলাদেশিকে লুকিয়ে রেখেছেন। এই খবর গোপন সূত্র মারফত পাওয়ার পরই তড়িঘড়ি হিঙ্গলগঞ্জ থানার পুলিশ রবীন্দ্রনাথ মণ্ডলের বাড়িতে হানা দেন। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বাংলাদেশিরা পালানোর চেষ্টা করেন। কিন্তু পুলিশ ওই চার বাংলাদেশিকে গ্রেফতার করে। পাশাপাশি বাড়ির মালিককেও গ্রেফতার করে। আজ পাঁচজনকেই মহকুমা আদালতে পাঠানো হচ্ছে।

তবে শুধু বাংলাদেশি গ্রেফতারই নয়, এর পাশাপাশি সীমান্ত থেকে এ দিন প্রায় কুড়ি পিস সোনার বিস্কুটও উদ্ধার হয়েছে। আটক হয়েছেন এক পাচারকারী। যদিও এই সোনার বিস্কুটগুলি বাজেয়াপ্ত করেছেন বিএসএফ জওয়ানরা। জানা গিয়েছে, স্কুটির ভিতর থেকে বেরিয়ে আসে কুড়ি পিস বিস্কুট যারা বাজার মূল্য কোটি টাকা। অর্থাৎ পুজোর মরশুমেও চোরাচালান কিন্তু অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *