Jalpaiguri: বিছানা ঝাড়ছিলেন বিজেপি নেতার মা, তখনই চকচক করছিল কিছু একটা, কাছে যেতেই গা ঘিনঘিন করে উঠল – Bengali News | Snake recover from bjp leader house malbazar jalpaiguri west bengal
বিজেপি নেতার বাড়িতে কী?Image Credit: Tv9 Bangla
জলপাইগুড়ি: বরাত জোরে প্রাণে বাঁচলেন বিজেপি নেতার মা ও পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যা পেরিয়ে রাত হয়েছে। ঘরে ঘুমাতে যাবেন বলে প্রস্তুতি নিচ্ছিলেন বিজেপি নেতা কৃষ্ণ সরকারের মা। বিছানা ঝেরে ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎই নজরে আসে বালিশের কোণে কিছু একটা চকচক করছে। ভাল করে দেখতে চোখ কপালে উঠে যায় বিজেপি নেতা কৃষ্ণ সরকারের মায়ের। চিৎকার করে ঘর থেকে বেরিয়ে আসেন। এরপর খবর দেওয়া হয় কৃষ্ণ সরকারকে। তিনি আসতেই মাথায় হাত। এমনটাও সম্ভব?
গতকাল রাতে মায়ের চিৎকারে তিনি ঘরে ছুটে আসেন। দেখতে পান মায়ের ঘরে দুই বালিশের মাঝে কালো-হলুদ ডোরাকাটা একটি সাড়ে চার ফুট লম্বা সাপ অন্ধকারের মধ্যে কুণ্ডলী পাকিয়ে বসে রয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা পরিবারে। ঘর ছেড়ে সকলেই বেরিয়ে আসেন বাইরে। খবর দেওয়া হয় ধূপগুড়ির পরিবেশপ্রেমী সংগঠন ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স অর্গানাইজেশন-এর সদস্যদের।
খবর পেয়ে রাতেই স্টেশন শালবাড়ি এলাকায় ছুটে যান পরিবেশপ্রেমীরা। উদ্ধার করেন প্রায় সাড়ে চার ফুট লম্বা বিষাক্ত সাপটি। এরপরই আতঙ্কমুক্ত হয় গোটা পরিবার। কৃষ্ণপদ সরকার বলেন, “আমি বাজারে-দোকানে গিয়েছিলাম। সেই সময় বাড়ি থেকে ফোন করে যে ঘরে সাপ ঢুকেছে। একটা সাপ নয়, এর পাশাপাশি আরও একটা সাপ ছিল। আমার মা যে বিছানায় শুয়ে থাকেন সেখানেই শুয়েছিল। প্রচণ্ড আতঙ্কিত আমরা।”